সংবাদ

ডাসারে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেপ্তার ৫

প্রতিনিধি, কালকিনি ( মাদারীপুর)
প্রতিনিধি, কালকিনি ( মাদারীপুর)
প্রকাশ: ৩ জুন ২০২৬, ০৩:২৮ পিএম

ডাসারে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেপ্তার ৫
ডাসার থানা পুলিশের হাতে গ্রেপ্তার আসামিরা। ছবি : সংবাদ

মাদারীপুরের ডাসারে পৃথক অভিযান চালিয়ে মানবপাচার মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) রাতে উপজেলার নবগ্রাম ও দক্ষিণ ধুয়াসার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (৩ জুন) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ফিরোজ হাওলাদার (৪৫) উপজেলার ডাসার ইউনিয়নের দক্ষিণ ধুয়াসার এলাকার আব্দুল হাই হাওলাদারের ছেলে। তিনি একটি মানবপাচার মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি হয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। এ ছাড়া বালীগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকার বিলকিস বেগম (৩৮) নামের এক নারীকেও অন্য একটি মানবপাচার মামলার পরোয়ানাভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে নবগ্রাম পুরাতন ইউনিয়ন পরিষদের সামনে থেকে তিন তরুণকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- অসীম বৈদ্য (১৯), সাগর বৈদ্য (২০) ও নয়ন মণ্ডল (১৯)। এ সময় তাদের কাছ থেকে ১১টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে মানবপাচার মামলার সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩ জুন) তাদের মাদারীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৩ জুন ২০২৬

ডাসারে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেপ্তার ৫

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

মাদারীপুরের ডাসারে পৃথক অভিযান চালিয়ে মানবপাচার মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) রাতে উপজেলার নবগ্রাম ও দক্ষিণ ধুয়াসার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (৩ জুন) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ফিরোজ হাওলাদার (৪৫) উপজেলার ডাসার ইউনিয়নের দক্ষিণ ধুয়াসার এলাকার আব্দুল হাই হাওলাদারের ছেলে। তিনি একটি মানবপাচার মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি হয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। এ ছাড়া বালীগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকার বিলকিস বেগম (৩৮) নামের এক নারীকেও অন্য একটি মানবপাচার মামলার পরোয়ানাভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে নবগ্রাম পুরাতন ইউনিয়ন পরিষদের সামনে থেকে তিন তরুণকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- অসীম বৈদ্য (১৯), সাগর বৈদ্য (২০) ও নয়ন মণ্ডল (১৯)। এ সময় তাদের কাছ থেকে ১১টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে মানবপাচার মামলার সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩ জুন) তাদের মাদারীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত