সংবাদ

তেজগাঁওয়ে ডিএমপির বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫২

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৪ জুন ২০২৬, ১২:৫৬ পিএম

তেজগাঁওয়ে ডিএমপির বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫২

​রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় অপরাধবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

২ জুন রাতে তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয় বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে ইতিমধ্যেই তাদের আদালতে পাঠানো হয়েছে।

​ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে: আলামিন (৩০), রানী বেগম (৩১), আফিয়া বেগম ওরফে নাচনে ওয়ালী (৩৬), রাকিব (২৩), নাঈম ইসলাম রায়হান (১৯), হাতেম আলী (২৩), কিষান শিকারী, মোস্তাফিজ আলী খান, মঞ্জুরুল ইসলাম (৩৯), সজীব পাল (২৬), রাকিব (২৪), পলাশ সরকার (২৫), রাজ (২০),  জহির (২১), নয়ন চন্দ্র বর্মন (২৬), সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম (২০), সামিউল ইসলাম (২৯), শান্ত চৌধুরী (২৫), হোসেন ওকালু (৩৬), সামিউল হাসান (১৮), আকাশ (২২), মহসিন (৩৫), পারভেজ (২২), আফ্রিদী (২৫), রনি (২৬), জুম্মন মিয়া (৩৫), ফরিদুল ইসলাম, বিল্লাল নলী (৩৩), স্বাধীন (১৮), সামির (২৫), জনি খান (২৮), ফয়সাল (২৪), বিপ্লব (২০), জুয়েল, রেজাউল ইসলাম মতিন (৫২), স্বজল (২১), ইমরান সরকার (১৮), মানিক (১৯), হাতেম আলী, ইমদাদুল (২৭), মাইনদ্দিন (৪৫), দিপু (২৪), জীবন মিয়া (২২), রবিউল ইসলাম (৩০), আমির হোসেন (৩০), জাহাঙ্গীর আলম (৫৬), জাকির কাজী (৪৯), আব্দুর রউফ (৩২), ফয়েজ (২৫), অশীত হাওলাদার (৩২), ফরহাদ হোসেন (১৮) ও জাকির হোসেন ওরফে রবিন (২১) রয়েছেন।

অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এই নিয়মিত তৎপরতা আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

​পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তেজগাঁও বিভাগের অন্তর্গত মোট ছয়টি থানা এলাকায় একযোগে এই অভিযান চালানো হয়। এর মধ্যে সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদপুর থানা এলাকা থেকে, যেখানে ৩১ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া শেরেবাংলা নগর থানা এলাকায় ৫ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৬ জন, হাতিরঝিল থানায় ৬ জন, তেজগাঁও থানায় ৩ জন এবং আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে ১ জনকে গ্রেপ্তার করা হয়।

​এই বিশেষ অভিযান প্রসঙ্গে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় এই নিয়মিত অভিযান পরিচালনা করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তেজগাঁওয়ে ডিএমপির বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫২

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত