সংবাদ

আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বৃদ্ধি প্রত্যাহার

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ৪ জুন ২০২৬, ০৯:২০ পিএম

আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বৃদ্ধি প্রত্যাহার
ছবি : সংগৃহীত

বিদ্যুতের আবাসিক খাতে যারা অতি নিম্ন আয়ের গ্রাহক, যারা শুন্য থেকে ৫০ এবং শুন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের বিদ্যুতের আগের দামই বহাল রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিদ্যুৎ বিভাগের অনুরোধের পর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই দুই ধাপে (স্লাব) দাম বৃদ্ধির আদেশ প্রত্যাহার করেছে।

একদিন আগে বুধবার (৩ জুন) সব খাতে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেয় কমিশন। ঘোষণায় শুন্য থেকে ৫০ এবং শুন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল।

বিইআরসির নতুন ঘোষণায় বলা হয়, ‘সব বিদ্যুৎ বিতরণ সংস্থা/কোম্পানির আবাসিক গ্রাহকশ্রেণির অন্তর্ভুক্ত লাইফ লাইনের (০-৫০ ইউনিট) এনার্জি রেট ৪ টাকা ৬৩ পয়সা এবং আবাসিক প্রথম ধাপের (০-৭৫ ইউনিট) এনার্জি রেট ৫ টাকা ২৬ পয়সা বিল জুন মাস থেকে কার্যকর থাকবে।’

আবাসিকে প্রান্তিক গ্রাহকদের (০-৫০ ইউনিট) প্রতি ইউনিট বিদ্যুতের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছিল ৫ টাকা ৩২ পয়সা, যা আগের চেয়ে ৬৯ পয়সা বেশি।

০-৭৫ ইউনিট ব্যবহারকারীদের জন্য ইউনিটপ্রতি নতুন দাম ৬ টাকা ১৮ পয়সা।  এই শ্রেণিতে বাড়ানো হয় ৯২ পয়সা।

এই দুই শ্রেণির গ্রাহকেরা সাধারণত একাধিক বাতি ও একটি বা দুটি ফ্যান ব্যবহার করেন। মোট বিদ্যুৎ গ্রাহকের ৬৫ শতাংশ এই দুই শ্রেণির ব্যবহারকারী।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বৃদ্ধি প্রত্যাহার

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

বিদ্যুতের আবাসিক খাতে যারা অতি নিম্ন আয়ের গ্রাহক, যারা শুন্য থেকে ৫০ এবং শুন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের বিদ্যুতের আগের দামই বহাল রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিদ্যুৎ বিভাগের অনুরোধের পর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই দুই ধাপে (স্লাব) দাম বৃদ্ধির আদেশ প্রত্যাহার করেছে।

একদিন আগে বুধবার (৩ জুন) সব খাতে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেয় কমিশন। ঘোষণায় শুন্য থেকে ৫০ এবং শুন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল।

বিইআরসির নতুন ঘোষণায় বলা হয়, ‘সব বিদ্যুৎ বিতরণ সংস্থা/কোম্পানির আবাসিক গ্রাহকশ্রেণির অন্তর্ভুক্ত লাইফ লাইনের (০-৫০ ইউনিট) এনার্জি রেট ৪ টাকা ৬৩ পয়সা এবং আবাসিক প্রথম ধাপের (০-৭৫ ইউনিট) এনার্জি রেট ৫ টাকা ২৬ পয়সা বিল জুন মাস থেকে কার্যকর থাকবে।’

আবাসিকে প্রান্তিক গ্রাহকদের (০-৫০ ইউনিট) প্রতি ইউনিট বিদ্যুতের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছিল ৫ টাকা ৩২ পয়সা, যা আগের চেয়ে ৬৯ পয়সা বেশি।

০-৭৫ ইউনিট ব্যবহারকারীদের জন্য ইউনিটপ্রতি নতুন দাম ৬ টাকা ১৮ পয়সা।  এই শ্রেণিতে বাড়ানো হয় ৯২ পয়সা।

এই দুই শ্রেণির গ্রাহকেরা সাধারণত একাধিক বাতি ও একটি বা দুটি ফ্যান ব্যবহার করেন। মোট বিদ্যুৎ গ্রাহকের ৬৫ শতাংশ এই দুই শ্রেণির ব্যবহারকারী।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত