বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন দেশের অন্যতম শীর্ষ করপোরেট ব্যক্তিত্ব মাসুদ খান।
আজ বৃহস্পতিবার
(৪ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বিএসইসির এই শীর্ষ পদে তার
নাম চূড়ান্ত করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে
বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য মাসুদ খানকে বিএসইসির চেয়ারম্যান
পদে নিয়োগ দেওয়া হলো। তিনি দেশের ব্যবসা ও করপোরেট খাতের একটি অত্যন্ত সুপরিচিত নাম।
এর আগে আজ বৃহস্পতিবার
সকালেই বিএসইসির বিদায়ী চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ তার পদ থেকে পদত্যাগ করেন।
তার পদত্যাগের কয়েক ঘণ্টার ব্যবধানেই সরকারের পক্ষ থেকে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থার
নতুন প্রধান হিসেবে মাসুদ খানের নাম ঘোষণা করা হলো।
দেশের পুঁজিবাজারে
সুশাসন ও গতিশীলতা ফেরাতে মাসুদ খানের মতো অভিজ্ঞ করপোরেট ব্যক্তিত্বের এই নিয়োগ অত্যন্ত
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন