সংবাদ

সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৫ জুন ২০২৬, ০৯:২১ এএম

সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

সিরাজগঞ্জের বেলকুচিতে বাসচাপায় অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছেন।

আজ শুক্রবার (৫ জুন) সকাল ৬টার দিকে বেলকুচির মেঘুল্লা এলাকায় বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ন কবির হানিফ।

তিনি বলেন, সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী একটি দ্রুতগামী বাস মেঘুল্লা এলাকায় বাসস্ট্যান্ডের কাছে ওই অটোভ্যানটিকে চাপা দেয়। এতে অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রী ও চালকসহ মোট তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ওই দম্পতির মেয়ে আহত হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৫ জুন ২০২৬

সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

সিরাজগঞ্জের বেলকুচিতে বাসচাপায় অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছেন।

আজ শুক্রবার (৫ জুন) সকাল ৬টার দিকে বেলকুচির মেঘুল্লা এলাকায় বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ন কবির হানিফ।

তিনি বলেন, সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী একটি দ্রুতগামী বাস মেঘুল্লা এলাকায় বাসস্ট্যান্ডের কাছে ওই অটোভ্যানটিকে চাপা দেয়। এতে অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রী ও চালকসহ মোট তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ওই দম্পতির মেয়ে আহত হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত