ঢাকার ধামরাইয়ের ইসলামপুর এলাকায় বংশী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২৬ ঘণ্টা পর আব্দুস সালাম (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিহত আব্দুস সালাম উপজেলার ইসলামপুর পঞ্চাশ এলাকার আব্দুস সেলিম খানের ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩ জুন) দুপুরে বন্ধুদের সঙ্গে বংশী নদীতে গোসল করতে যায় আব্দুস সালাম। একপর্যায়ে নদীতে লাফ দিলে সাঁতার না জানায় সে পানির স্রোতে তলিয়ে যায়। খবর পেয়ে আজ ধামরাই ফায়ার স্টেশনের একটি ইউনিট ও ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ তল্লাশির পর ঘটনাস্থল থেকে প্রায় ২ কিলোমিটার দূরে কিশোরটির মরদেহ পাওয়া যায়।
ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খান জানান, উদ্ধার অভিযান শেষে কিশোরের মরদেহ পরিবারের সদস্যদের উপস্থিতিতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় ইসলামপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা নদী বা জলাশয়ে নামার ক্ষেত্রে শিশু-কিশোরদের বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

শুক্রবার, ০৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন