সংবাদ

চাঁদাবাজির অভিযোগে চুয়াডাঙ্গায় বিএনপি নেতা বহিষ্কার

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০১:২৮ পিএম

চাঁদাবাজির অভিযোগে চুয়াডাঙ্গায় বিএনপি নেতা বহিষ্কার
ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. সাইফুল ইসলামকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং চাঁদাবাণিজ্যের গুরুতর অভিযোগে তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সদর উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সিদ্ধান্তের প্রেক্ষিতে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদককে অবহিত করে এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দলীয় সূত্র জানায়, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা এবং দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতেও দলের নীতিমালা পরিপন্থী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৪ মে ২০২৬

চাঁদাবাজির অভিযোগে চুয়াডাঙ্গায় বিএনপি নেতা বহিষ্কার

প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬

featured Image

চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. সাইফুল ইসলামকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং চাঁদাবাণিজ্যের গুরুতর অভিযোগে তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সদর উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সিদ্ধান্তের প্রেক্ষিতে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদককে অবহিত করে এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দলীয় সূত্র জানায়, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা এবং দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতেও দলের নীতিমালা পরিপন্থী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত