সংবাদ

মেঘদলের নতুন গান ‘রহে না’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৫ জুন ২০২৬, ০৫:৩৩ পিএম

মেঘদলের নতুন গান ‘রহে না’

চার বছর আগে হাওয়া সিনেমা দিয়ে দেশ-বিদেশে আলোচনায় আসেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। এবার তিনি ফিরলেন নতুন চলচ্চিত্র ‘রইদ’ নিয়ে। এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।

এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমার ‘রইদে আইলা গা জুড়াইতে’ ও ‘মন ছাড়া কি’ গান। এবার অবমুক্ত হলো নতুন গান ‘রহে না’। ‘রহে না’ গানটি গেয়েছে মেঘদল। এতে কণ্ঠ দিয়েছেন শিবু কুমার শীল। দলটির পক্ষ থেকে জানানো হয়, এবারই প্রথম তারা ঘরানার বাইরে গিয়ে ফোক-ফিউশন ধারার গান করেছে। গান প্রসঙ্গে শিবু কুমার শীল বলেন, “মেঘদলের ‘এ হাওয়া’ গানটি ‘হাওয়া’ সিনেমায় ব্যবহার হয়েছিল। সেই ধারাবাহিকতায় ‘রহে না’। গানটিতে বৈরাগ্য, ঘর ছেড়ে যাওয়ার অনুভূতি যেমন আছে, তেমনি ঘরে ফেরার আকুলতাও রয়েছে। মানুষের ভেতরের টানাপোড়েন ও অস্থিরতাই তুলে ধরার চেষ্টা করেছি।”

মেঘদল জানায়, গানটিতে কণ্ঠসঙ্গত করেছেন নেদারল্যান্ডসের শিল্পী রায়না রোডিনা ভ্যান ডে মির। এছাড়া তবলায় ছিলেন অন্তর এবং সারেঙ্গিতে ঋক। এর আগে রটারডাম চলচ্চিত্র উৎসব-এর ৫৫তম আসরের ‘টাইগার কম্পিটিশন’-এ অফিসিয়ালি নির্বাচিত হয় ‘রইদ’। আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। সাধু ও তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘রইদ’। সিনেমাটিতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত এবং আহসাবুল ইয়ামিন রিয়াদ।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৫ জুন ২০২৬

মেঘদলের নতুন গান ‘রহে না’

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত