সংবাদ

ফুটবল জ্বরে কাঁপল কটিয়াদী, শিরোপা বোয়ালিয়ার

প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)
প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)
প্রকাশ: ৬ জুন ২০২৬, ১২:০৩ পিএম

ফুটবল জ্বরে কাঁপল কটিয়াদী, শিরোপা বোয়ালিয়ার
ছবি : সংবাদ

আসন্ন ফুটবল বিশ্বকাপের আবহে কিশোরগঞ্জের কটিয়াদীতে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে লাখ টাকা প্রাইজমানি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। কয়েক জন বিদেশি ফুটবলার ও জাতীয় দলের তারকা খেলোয়াড়দের উপস্থিতিতে এই আয়োজন রূপ নিয়েছিল এক বিশাল উৎসবে। জমজমাট এই লড়াইয়ে টাইব্রেকারে ১-০ গোলে ছুবেজ্জামান স্মৃতি সংসদ বেতালকে হারিয়ে শিরোপা জিতেছে বোয়ালিয়া ফুটবল একাডেমি।

শুক্রবার (৫ জুন) বিকেলে কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে ‘অষ্টঘড়িয়া পাপ্পু ক্রীড়াচক্র’ এই ৩৩তম আসরের আয়োজন করে।

প্রতিযোগিতার ফাইনাল উপলক্ষে পুরো মাঠ ও আশপাশের এলাকা ছিল কানায় কানায় পূর্ণ। কিশোরগঞ্জ ছাড়াও নরসিংদী ও গাজীপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০ হাজার ফুটবলপ্রেমী এই ম্যাচ উপভোগ করতে হাজির হন। গ্যালারিতে দর্শকদের বিপুল হর্ষধ্বনি আর করতালিতে পুরো এলাকায় এক উৎসবের আবহ তৈরি হয়।

নির্ধারিত ৭০ মিনিটের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় কোনো পক্ষই গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপ ধরে রেখে ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে বোয়ালিয়া ফুটবল একাডেমি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি তার বক্তব্যে গ্রামবাংলার মানুষের ফুটবলের প্রতি এই গভীর ভালোবাসার প্রশংসা করেন। প্রতিমন্ত্রী ঘোষণা দেন, দর্শকদের স্বাচ্ছন্দ্য ও খেলাধুলার প্রসারে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠকে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তর করা হবে। আগামী বছরের টুর্নামেন্টের আগেই এই কাজ শুরু করার আশ্বাস দেন তিনি।

আচমিতা জর্জ ইনস্টিটিউশন পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আশফাক আহমেদ জুনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন খান দিলীপ। খেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ, আচমিতা জর্জ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কারের অর্থ তুলে দেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৬ জুন ২০২৬

ফুটবল জ্বরে কাঁপল কটিয়াদী, শিরোপা বোয়ালিয়ার

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত