সংবাদ

শোলাকিয়ায় মুসল্লিদের নিরাপত্তায় বিজিবি মোতায়েন

প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৫:২৬ পিএম

শোলাকিয়ায় মুসল্লিদের নিরাপত্তায় বিজিবি মোতায়েন
সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন।

দেশের ঐতিহ্যবাহী কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ঈদের জামাতে আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তায় জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে বিজিবি।

নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রতি বছরের মতো এবারও দেশের সর্ববৃহৎ এ ঈদ জামাতে আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।’

আগামীকাল শনিবার সকাল ১০টায় শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে ১৯৯তম ঈদুল ফিতরের জামাত। এ উপলক্ষ্যে মুসল্লিদের জন্য পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঈদগাহে আসার প্রতিটি রাস্তায় থাকবে তল্লাশিচৌকি। মোতায়েন থাকবে বিপুলসংখ্যক র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্য। সাদাপোশাকে দায়িত্ব পালন করবেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন। সব মিলিয়ে প্রায় দেড় হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন শোলাকিয়ায়।

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নজরদারির জন্য মাঠে স্থাপন করা হয়েছে ছয়টি ওয়াচ টাওয়ার। এ ছাড়া ঈদের জামাত শুরু থেকে শেষ পর্যন্ত চারটি ড্রোনের মাধ্যমে মুসল্লিদের নিরাপত্তা পর্যবেক্ষণ করা হবে।

ঈদের জামাতে আগত মুসল্লিদের নির্ধারিত প্রবেশপথ ছাড়া অন্য পথ ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। নিরাপত্তার স্বার্থে ব্যাগ, ধারালো অস্ত্র বা সন্দেহজনক কোনো পণ্য বহন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৪ মে ২০২৬

শোলাকিয়ায় মুসল্লিদের নিরাপত্তায় বিজিবি মোতায়েন

প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত