ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘রইদ’ এবার আন্তর্জাতিক যাত্রা শুরু করছে। মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটি আগামী ৫ জুন থেকে অস্ট্রেলিয়ার ছয়টি শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে।
চলচ্চিত্রটির অস্ট্রেলিয়া
ও নিউজিল্যান্ড পরিবেশনার স্বত্ব যৌথভাবে অর্জন করেছে স্ক্রিন এক্সকোপ এবং দেশি ইভেন্টস।
বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক শিমুল চন্দ্র বিশ্বাস।
স্ক্রিন এক্সকোপের
হেড অব অপারেশন্স ফয়সাল বাশার বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি চলচ্চিত্রের গ্রহণযোগ্যতা
বাড়ছে এবং ‘রইদ’ প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি ভিন্ন সাংস্কৃতিক পটভূমির দর্শকদের
কাছেও পৌঁছাতে সক্ষম হবে।
অন্যদিকে দেশি ইভেন্টসের
প্রধান নির্বাহী কর্মকর্তা সাঈদ ফয়েজ বলেন, শিল্পমান ও দর্শক-সংযোগ—উভয় দিক থেকেই
‘রইদ’ একটি শক্তিশালী চলচ্চিত্র। তাই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দর্শকদের সামনে
এটি বড় পর্দায় তুলে ধরতে পেরে তারা আনন্দিত। মুক্তির পর থেকেই ‘রইদ’ দর্শক মহলে ব্যাপক
আলোচনার জন্ম দিয়েছে। দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে দর্শকদের উল্লেখযোগ্য
উপস্থিতিও দেখা গেছে।
চলচ্চিত্রটিতে অভিনয়
করেছেন নাজিফা তুষি, মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত এবং আহসাবুল ইয়ামিন রিয়াদসহ
অনেকে।

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন