সংবাদ

নীল-সাদা পতাকায় রঙিন ঠাকুরগাঁও, সমর্থকদের মিছিল

প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশ: ৭ জুন ২০২৬, ০৬:২৯ পিএম

নীল-সাদা পতাকায় রঙিন ঠাকুরগাঁও, সমর্থকদের মিছিল
ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনার সমর্থনে সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি; নীল-সাদা পতাকায় ছেয়ে গেছে রাজপথ। ছবি : সংবাদ

নীল-সাদা পতাকার রঙে আর ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে উঠেছে ঠাকুরগাঁও শহর। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রতি ভালোবাসা প্রকাশে রোববার (৭ জুন) দুপুরে জেলা শহরে বর্ণাঢ্য র‍্যালি করেছেন সমর্থকেরা।

রোববার (৭ জুন) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীদের হাতে ছিল আর্জেন্টিনার বড় পতাকা, ব্যানার ও ফেস্টুন। এ সময় স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ।

র‍্যালিতে অংশ নেওয়া আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠীর সদস্য আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আর্জেন্টিনা শুধু একটি ফুটবল দল নয়, এটি আমাদের আবেগ ও ভালোবাসার নাম। প্রিয় দলের প্রতি সমর্থন জানাতেই আমরা এই আয়োজন করেছি।’

আরেক সমর্থক আসাদুজ্জামান শামীম বলেন, ফুটবল বিশ্বজুড়ে মানুষকে একত্রিত করে। আর্জেন্টিনার প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকেই শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে এই র‍্যালির আয়োজন করা হয়েছে।

র‍্যালিতে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলা ও এলাকা থেকে আসা কয়েক শ সমর্থক অংশ নেন। তাদের উপস্থিতিতে পুরো আয়োজনটি এক উৎসবে রূপ নেয়। অংশগ্রহণকারীরা জানান, ভবিষ্যতে এ ধরনের আয়োজনের মাধ্যমে তারা ফুটবলের প্রতি ভালোবাসা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে চান।

আয়োজকদের মতে, খেলাধুলা মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধি করে। সেই লক্ষ্য থেকেই ঠাকুরগাঁওয়ের আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠী এই বর্ণিল র‍্যালির আয়োজন করেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৭ জুন ২০২৬

নীল-সাদা পতাকায় রঙিন ঠাকুরগাঁও, সমর্থকদের মিছিল

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত