সংবাদ

তানজিন মিথিলার নতুন গান ‘পিরিতি পিরিতি’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৭ জুন ২০২৬, ০৭:৩৬ পিএম

তানজিন মিথিলার নতুন গান ‘পিরিতি পিরিতি’

এই প্রজন্মের সংগীতশিল্পী তানজিন মিথিলা-এর কণ্ঠে নতুন মৌলিক গান ‘পিরিতি পিরিতি’ প্রকাশিত হয়েছে একটি ইউটিউব চ্যানেলে। গানটির কথা লিখেছেন আশিক মাহমুদ। সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ, যিনি মিথিলার সঙ্গে দ্বৈত কণ্ঠেও গানটি গেয়েছেন।

গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তানজিন মিথিলা বলেন, গানটির কথা ও সুর তার খুবই ভালো লেগেছে। তাই তিনি আন্তরিকতার সঙ্গে গানটি গাওয়ার চেষ্টা করেছেন। তিনি জানান, গত রমজান মাসে ঢাকার বাইরে গিয়ে গানটির মিউজিক ভিডিওর শুটিংয়ে অংশ নিতে হয়েছে। নানা কষ্ট হলেও সুন্দর একটি গানের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত। এ জন্য গীতিকার, সুরকার ও সহশিল্পীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

এদিকে গত ৩ জুন কয়েক বছরের বিরতির পর মালয়েশিয়া সফরে গেছেন তানজিন মিথিলা। আগামী ৮ জুন দেশে ফেরার কথা রয়েছে তার।

সম্প্রতি বিশেষ নাটক ‘ইচ্ছেটা যে হেরে গেছে’-এর জন্য ‘বর্ণমালা’ শিরোনামের একটি গানেও কণ্ঠ দিয়েছেন মিথিলা। গানটির কথা লিখেছেন আতিক মাহমুদ এবং সুর করেছেন আহসান জামিল আঁচল। এই গানেও আহসান জামিল আঁচলের সঙ্গে দ্বৈত কণ্ঠে শোনা যাবে মিথিলাকে। নাটকটি নির্মাণ করেছেন সাদনান রনি।

উল্লেখ্য, কয়েক বছর আগে তানজিন মিথিলার কথা ও সুরে প্রকাশিত হয়েছিল তার একক অ্যালবাম মন রে। অ্যালবামের সব গানই ছিল তার লেখা ও সুর করা। এতে বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছিলেন রাজীব, এফ এ সুমন, অয়ন চাকলাদার এবং কাজী শুভ।

এর আগে প্রায় দুই মাস আগে প্রকাশ পেয়েছিল মিথিলার আরেকটি গান রঙ্গিলা বাড়ই, যার কথা ও সুরও করেছিলেন তিনি নিজেই।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৭ জুন ২০২৬

তানজিন মিথিলার নতুন গান ‘পিরিতি পিরিতি’

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত