সংবাদ

দলের পারফরম্যান্সে খুশি নন ইংল্যান্ড কোচ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৭ জুন ২০২৬, ০৮:৫০ পিএম

দলের পারফরম্যান্সে খুশি নন ইংল্যান্ড কোচ

বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে দলের পারফরম্যান্সে খুশি নন ইংল্যান্ড কোচ টমাস টুখেল। তবে খেলোয়াড়দের সমালোচনা করলেও, বিশ্ব মঞ্চে ভালো করার ব্যাপারে তাদের ওপর আস্থা রাখছেন তিনি। ম্যাচ শেষে পারফরম্যান্স নিয়ে এক প্রশ্নের উত্তরে খেলোয়াড়দের পারফরম্যান্সের সমালোচনা করেন ইংল্যান্ড কোচ।

‘প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধের খেলা আমার ভালো লেগেছে। আমার মনে হয়, দ্বিতীয়ার্ধে আমাদের খেলা আরও ধারালো ছিল। তখন আমরা বল ছাড়া ও বল পায়ে বেশি আগ্রাসী ছিলাম, কিছুটা বেশি সুযোগ তৈরি করেছি।’ মৌসুম জুড়েই দারুণ ছন্দে আছেন কেইন, বিশ্বকাপ অভিযানের আগে ইংল্যান্ড দলকে যা আরও আশাবাদী করে তুলছে। টুখেলের বিশ্বাস অধিনায়কের হাত ধরে বিশ্বকাপে এগিয়ে যাবে ইংল্যান্ড।

‘কেইন এটাই করে। সে সবসময় গোল করে। দিন শেষে, এটা ছিল ব্যবধান গড়ে দেয়া গোল। সবসময়ের মতো।’

‘যদি আপনি গোল করেন, এটা আপনাকে সাহায্য করবে এবং আরেকটু বেশি ছন্দ এনে দেবে, আরেকটু বেশি আত্মবিশ্বাস যোগাবে। হ্যারি সেরা ফর্মে আছে এবং আমি মনে করি, যখন চাপ আসবে এবং টুর্নামেন্ট শুরু হবে, সেটা আমাদের খেলোয়াড়দের সেরাটা বের করে আনবে।’

আগামী ১৮ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে টুখেলের দল।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৭ জুন ২০২৬

দলের পারফরম্যান্সে খুশি নন ইংল্যান্ড কোচ

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে দলের পারফরম্যান্সে খুশি নন ইংল্যান্ড কোচ টমাস টুখেল। তবে খেলোয়াড়দের সমালোচনা করলেও, বিশ্ব মঞ্চে ভালো করার ব্যাপারে তাদের ওপর আস্থা রাখছেন তিনি। ম্যাচ শেষে পারফরম্যান্স নিয়ে এক প্রশ্নের উত্তরে খেলোয়াড়দের পারফরম্যান্সের সমালোচনা করেন ইংল্যান্ড কোচ।

‘প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধের খেলা আমার ভালো লেগেছে। আমার মনে হয়, দ্বিতীয়ার্ধে আমাদের খেলা আরও ধারালো ছিল। তখন আমরা বল ছাড়া ও বল পায়ে বেশি আগ্রাসী ছিলাম, কিছুটা বেশি সুযোগ তৈরি করেছি।’ মৌসুম জুড়েই দারুণ ছন্দে আছেন কেইন, বিশ্বকাপ অভিযানের আগে ইংল্যান্ড দলকে যা আরও আশাবাদী করে তুলছে। টুখেলের বিশ্বাস অধিনায়কের হাত ধরে বিশ্বকাপে এগিয়ে যাবে ইংল্যান্ড।

‘কেইন এটাই করে। সে সবসময় গোল করে। দিন শেষে, এটা ছিল ব্যবধান গড়ে দেয়া গোল। সবসময়ের মতো।’

‘যদি আপনি গোল করেন, এটা আপনাকে সাহায্য করবে এবং আরেকটু বেশি ছন্দ এনে দেবে, আরেকটু বেশি আত্মবিশ্বাস যোগাবে। হ্যারি সেরা ফর্মে আছে এবং আমি মনে করি, যখন চাপ আসবে এবং টুর্নামেন্ট শুরু হবে, সেটা আমাদের খেলোয়াড়দের সেরাটা বের করে আনবে।’

আগামী ১৮ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে টুখেলের দল।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত