সংবাদ

৬ দফা দাবিতে নওগাঁয় চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন

জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
প্রকাশ: ৭ জুন ২০২৬, ০৮:৫৯ পিএম

৬ দফা দাবিতে নওগাঁয় চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন
ছবি : সংবাদ

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদ ও চিকিৎসকদের প্রতি বৈষম্য নিরসনে ছয় দফা দাবিতে নওগাঁয় মানববন্ধন ও কর্মবিরতি পালন করা হচ্ছে। রোববার (৬ জুন) বেলা সাড়ে ১২টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালের সামনে নওগাঁ মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ও সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।

দাবি আদায় না হওয়া পর্যন্ত ইন্টার্ন চিকিৎসকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছেন। তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।

মানববন্ধনে বক্তারা এফসিপিএস প্রশিক্ষণ সংক্রান্ত স্বাস্থ্য শিক্ষা বিভাগের গত ১৯ মে’র সিদ্ধান্ত ৪৮ ঘণ্টার মধ্যে বাতিল করে নতুন নির্দেশনা জারির দাবি জানান। এ ছাড়া বিসিএস স্বাস্থ্যে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করা এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়নের দাবি তোলা হয়।

ইন্টার্ন চিকিৎসক ডা. নাদিয়া বিনতে কাজল বলেন, ‘ইন্টার্ন চিকিৎসকেরা ২৪ ঘণ্টা বিরামহীনভাবে রোগীদের সেবা দিয়ে থাকেন। অথচ ভাতা দেওয়ার ক্ষেত্রে কার্পণ্য করা হচ্ছে এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে না। এই পরিস্থিতিতে সেবা দেওয়া কঠিন হয়ে পড়েছে।’

মেডিকেল শিক্ষার্থী সাবিত বিন আলম বলেন, ‘চিকিৎসকদের যখন নিজের ভরণপোষণ ও মানসিক সুরক্ষা নিয়ে চিন্তিত থাকতে হয়, তখন তাঁর পক্ষে রোগীকে সেরা সেবা দেওয়া সম্ভব নয়। এই সিস্টেমের পরিবর্তন হওয়া জরুরি।’

ছয় দফা দাবি হলো :
১. এফসিপিএস প্রশিক্ষণ সংক্রান্ত গত ১৯ মে’র সিদ্ধান্ত ৪৮ ঘণ্টার মধ্যে বাতিল করা।
২. বিসিএস স্বাস্থ্যে আবেদনের বয়সসীমা ৩৪ বছর করা।
৩. স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন ও দ্রুত বিচার নিশ্চিত করা।
৪. ইন্টার্ন চিকিৎসকদের বেতন ৩০ হাজার এবং বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের বেতন ৫০ হাজার টাকায় উন্নীত করা।
৫. বিএমডিসি ২০২৫ অধ্যাদেশ অনুযায়ী ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিশ্চিত করা।
৬. বিসিপিএস ও বিএমইউর ভর্তি ফি ১০০০ টাকার বেশি না করা।

মানববন্ধনে আরও বক্তব্য দেন ডা. হাসিবুল হাসান রাকিব, ডা. বারিউল হায়দার, ডা. মারুফ বিল্লাহ ও শিক্ষার্থী আনিসুর রহমান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৭ জুন ২০২৬

৬ দফা দাবিতে নওগাঁয় চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত