সংবাদ

বালু বোঝাই ট্রাকে ভেঙে পড়ল বেইলি ব্রিজ

প্রতিনিধি, ময়মনসিংহ
প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশ: ৭ জুন ২০২৬, ১০:৫২ এএম

বালু বোঝাই ট্রাকে ভেঙে পড়ল বেইলি ব্রিজ
ব্রিজের কাঠামোর ভেতরে আটকে আছে বালু বোঝাই ট্রাক। ছবি : সংবাদ

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় বালুবোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজ ভেঙে কংশ নদে পড়ে গেছে। এতে ধোবাউড়ার সঙ্গে ময়মনসিংহ জেলা সদরসহ সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রবিবার (৭ জুন) ভোররাত ৪ টার দিকে উপজেলার গোয়াতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রাকের হেলপার আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই গোয়াতলা এলাকার এই বেইলি ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিল। রবিবার (৭ জুন) ভোরে অতিরিক্ত বালুবোঝাই একটি ট্রাক ব্রিজটি পার হওয়ার সময় মাঝপথে তা ধসে পড়ে। এ সময় ট্রাকটি উল্টে পড়ে যায়। এতে ধোবাউড়া উপজেলার সঙ্গে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় জরুরি সেবা, পণ্য পরিবহন ও সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ব্রিজটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও এটি পুনর্নির্মাণের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রতিদিন এই ব্রিজের ওপর দিয়ে ধারণক্ষমতার অতিরিক্ত বালুবোঝাই ট্রাক ও ভারী যানবাহন চলাচল করত। এলাকাবাসী দীর্ঘদিন ধরে ব্রিজটি মেরামতের দাবি জানিয়ে আসলেও কোনো সুফল মেলেনি।

দুর্ঘটনার পর উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সচল করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৭ জুন ২০২৬

বালু বোঝাই ট্রাকে ভেঙে পড়ল বেইলি ব্রিজ

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় বালুবোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজ ভেঙে কংশ নদে পড়ে গেছে। এতে ধোবাউড়ার সঙ্গে ময়মনসিংহ জেলা সদরসহ সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রবিবার (৭ জুন) ভোররাত ৪ টার দিকে উপজেলার গোয়াতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রাকের হেলপার আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই গোয়াতলা এলাকার এই বেইলি ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিল। রবিবার (৭ জুন) ভোরে অতিরিক্ত বালুবোঝাই একটি ট্রাক ব্রিজটি পার হওয়ার সময় মাঝপথে তা ধসে পড়ে। এ সময় ট্রাকটি উল্টে পড়ে যায়। এতে ধোবাউড়া উপজেলার সঙ্গে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় জরুরি সেবা, পণ্য পরিবহন ও সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ব্রিজটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও এটি পুনর্নির্মাণের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রতিদিন এই ব্রিজের ওপর দিয়ে ধারণক্ষমতার অতিরিক্ত বালুবোঝাই ট্রাক ও ভারী যানবাহন চলাচল করত। এলাকাবাসী দীর্ঘদিন ধরে ব্রিজটি মেরামতের দাবি জানিয়ে আসলেও কোনো সুফল মেলেনি।

দুর্ঘটনার পর উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সচল করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত