গাইবান্ধা সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে রুমন (১৮) নামের এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় তার বড় ভাই রুহিত (২০) গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
রোববার (৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব পিয়ারাপুর গ্রামের বাসিন্দা ছানা হাজীর ছেলে রাকিবের সঙ্গে প্রতিবেশী মৃত ফারুকের ছেলে রুহিতের দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে রোববার রাতে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাকিব ধারালো অস্ত্র দিয়ে রুহিতের ওপর হামলা চালান। এ সময় বড় ভাইকে বাঁচাতে ছোট ভাই রুমন এগিয়ে এলে তাকে লক্ষ্য করে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়।
পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুমনকে মৃত ঘোষণা করেন। আহত রুহিতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পর থেকে অভিযুক্ত রাকিব পলাতক। তবে জিজ্ঞাসাবাদের জন্য রাকিবের মা বেবি বেগম ও স্ত্রী ইতি বেগমকে আটক করেছে পুলিশ।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মূল অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে এই হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার ও এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সোমবার, ০৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন