সংবাদ

মহেশপুরে মাদকসহ ৩ জন আটক, একজনের কারাদণ্ড

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ: ৭ জুন ২০২৬, ০৮:৩২ পিএম

মহেশপুরে মাদকসহ ৩ জন আটক, একজনের কারাদণ্ড
ছবি : সংবাদ

ঝিনাইদহের মহেশপুরে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। এর মধ্যে একজনকে ভ্রাম্যমাণ আদালত এক বছরের কারাদণ্ড দিয়েছেন। অন্য দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, রোববার (৭ জুন) দুপুরে উপজেলার কাজিরবেড় ইউনিয়নের ঝিটকিপোতা গ্রামে অভিযান চালিয়ে বিপুল (২৫) নামের এক ব্যক্তিকে তার বাড়ি থেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।

এর আগে সকালে পান্তাপাড়া ইউনিয়নের ঘুগরী বাগানপাড়া এলাকায় পৃথক অভিযান চালায় পুলিশ। এ সময় মনির হোসেন (৪৬) নামের এক ব্যক্তিকে তলশি করে ৭টি ইয়াবা বড়ি ও ইয়াবা বিক্রির নগদ ১ লাখ ৯১ হাজার ৪২০ টাকা জব্দ করা হয়। ইয়াবা ব্যবসায় সহযোগিতার অভিযোগে এ সময় রাবেয়া আক্তার (১৯) নামে এক তরুণীকেও আটক করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও তিনজন পালিয়ে যান।

আটক মনির ও রাবেয়ার বিরুদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, মাদকের বিরুদ্ধে মহেশপুর থানা পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। মাদকমুক্ত উপজেলা গড়তে পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৭ জুন ২০২৬

মহেশপুরে মাদকসহ ৩ জন আটক, একজনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত