সংবাদ

মধুপুরে কোটি টাকার মাদকসহ গ্রেপ্তার ৫

প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ৭ জুন ২০২৬, ০৮:৪০ পিএম

মধুপুরে কোটি টাকার মাদকসহ গ্রেপ্তার ৫
টাঙ্গাইলের মধুপুরে র‍্যাবের অভিযানে জব্দ করা বিপুল পরিমাণ মাদক ও গ্রেপ্তার হওয়া পাঁচজন মাদক কারবারি। ছবি : সংবাদ

টাঙ্গাইলের মধুপুরে শনিবার রাতে র‍্যাবের পৃথক তিনটি অভিযানে প্রায় কোটি টাকা মূল্যের মাদকসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১৫ কেজি গাঁজা, ৬০০টি নেশাজাতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন এবং ৩৫ বোতল বিদেশি মদ উদ্ধার করে র‍্যাব-১৪।

র‍্যাব-১৪ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মধুপুরের জলছত্র (পঁচিশ মাইল) এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে তিনজনকে আটক করা হয়। তারা হলেন-সেলিম (৩৫), নাজমা বেগম (৪৮) ও আনোয়ারা বেগম (৪৭)। পরে তাদের কাছে থাকা ব্যাগ থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

একই এলাকার জলছত্র জামে মসজিদের সামনে রাত ৯টার দিকে ‘প্রান্তিক সুপার’ নামের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালায় র‍্যাব। এ সময় মো. ইয়াজদুল হক (৪৬) নামের এক ব্যক্তির ব্যাগ তল্লাশি করে ৬০০টি বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়।

এর কিছুক্ষণ পর রাত ১০টার দিকে মধুপুর থানা সংলগ্ন সেতুর ওপর ‘এমডি সুপার’ নামের আরেকটি বাসে তল্লাশি চালিয়ে প্রান্ত পাল (২০) নামের এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে ৩৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও গ্রেপ্তার ব্যক্তিদের মধুপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, এ ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৭ জুন ২০২৬

মধুপুরে কোটি টাকার মাদকসহ গ্রেপ্তার ৫

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত