সংবাদ

নানক ও তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৮ জুন ২০২৬, ১২:২০ পিএম

নানক ও তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে আজ আনুষ্ঠানিক বিচারিক প্রক্রিয়া শুরু হচ্ছে।

আজ সোমবার (৮ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে প্রসিকিউশন প্রথমে সূচনা বক্তব্য (ওপেনিং স্টেটমেন্ট) উপস্থাপন করবে। এরপরই শুরু হবে মামলার সাক্ষ্যগ্রহণের মূল ধাপ।

এই মামলায় এখন পর্যন্ত চারজন আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন—নাঈমুল হাসান রাসেল (নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি), সাজ্জাদ হোসেন (সহসভাপতি), ওমর ফারুক (সহসভাপতি) ও ফজলে রাব্বি।

এর আগে গত ১০ মে প্রসিকিউশনের আনা তিনটি আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠনের মাধ্যমে এই ২৮ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের সময় কারাগারে থাকা এই চার আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেছিলেন।

মামলার প্রধান প্রধান আসামিসহ বাকি ২৪ জন এখনো পলাতক রয়েছেন। পলাতক আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, এডিসি রওশুনুল হক। এমএ সাত্তার, তোফায়েল, তারেকুজ্জামান, আরিফুর রহমান তুহিন, আহাদ হোসাইন, মো. ইউনূস, মোল্লা রুবেল, আজিজুল হক, রিয়াজ মাহমুদ, হৃদয়, মাইনুল ইসলাম, শেখ বজলুর রহমান, জহির উদ্দিন, আয়মান, সেন্টু মিয়া এবং ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম।

আজ প্রসিকিউশনের সূচনা বক্তব্য শেষ হওয়ার পরপরই মামলার সাক্ষীদের জবানবন্দি গ্রহণ শুরু করবেন আদালত।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৮ জুন ২০২৬

নানক ও তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত