সংবাদ

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের আস্তানা গুঁড়িয়ে দিল বনরক্ষীরা

প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
প্রকাশ: ৭ জুন ২০২৬, ০৮:১৭ পিএম

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের আস্তানা গুঁড়িয়ে দিল বনরক্ষীরা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার ও শুঁটকি তৈরির আস্তানা গুঁড়িয়ে দিয়েছে বনরক্ষীরা; জব্দ করা হয়েছে নৌকা ও সরঞ্জাম। ছবি : সংবাদ

সুন্দরবনে মৎস্য আহরণের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা চললেও থেমে নেই অসাধু ব্যক্তিদের তৎপরতা। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে অবৈধভাবে মাছ শিকার ও শুঁটকি তৈরির একটি আস্তানা গুঁড়িয়ে দিয়েছে বন বিভাগ। এ সময় দুটি ডিঙি নৌকা ও মাছ শিকারে ব্যবহৃত বিষসহ (কীটনাশক) বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) বিকেলে চাঁদপাই রেঞ্জের চরপুটিয়া টহল ফাঁড়ির শিয়ালা নদীর অফিস খালের সাইট খাল এলাকায় নিয়মিত টহল দেওয়ার সময় এই আস্তানার সন্ধান পান বনরক্ষীরা।

বন বিভাগ সূত্রে জানা যায়, বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে অসাধু ব্যক্তিরা বনের গহীনে পালিয়ে যান। পরে ওই আস্তানা থেকে ৫ কেজি চিংড়ির শুঁটকি, ২টি ডিঙি নৌকা, ৪ বোতল কীটনাশক ও শুঁটকি তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

টহল দলের প্রধান ও চরপুটিয়া ক্যাম্প ইনচার্জ মো. আসাদুজ্জামান বলেন, ‘একটি সঙ্ঘবদ্ধ চক্র বনের খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার করছিল। ওই মাছ দিয়ে শুঁটকি বানানোর জন্য তারা বনে আস্তানা গেড়েছিল। আস্তানাটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জড়িতদের ধরতে বনের ভেতরে তল্লাশি চালানো হচ্ছে।’

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, নিষেধাজ্ঞা চলাকালে বনে অনুপ্রবেশকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। নজরদারি বাড়াতে শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে নিয়মিত টহলের পাশাপাশি বাড়তি ৬টি ‘স্মার্ট পেট্রোলিং’ টিম গঠন করা হয়েছে। ড্রোন ও জলযানের মাধ্যমে পুরো বনে কঠোর নজরদারি চালানো হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৭ জুন ২০২৬

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের আস্তানা গুঁড়িয়ে দিল বনরক্ষীরা

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

সুন্দরবনে মৎস্য আহরণের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা চললেও থেমে নেই অসাধু ব্যক্তিদের তৎপরতা। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে অবৈধভাবে মাছ শিকার ও শুঁটকি তৈরির একটি আস্তানা গুঁড়িয়ে দিয়েছে বন বিভাগ। এ সময় দুটি ডিঙি নৌকা ও মাছ শিকারে ব্যবহৃত বিষসহ (কীটনাশক) বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) বিকেলে চাঁদপাই রেঞ্জের চরপুটিয়া টহল ফাঁড়ির শিয়ালা নদীর অফিস খালের সাইট খাল এলাকায় নিয়মিত টহল দেওয়ার সময় এই আস্তানার সন্ধান পান বনরক্ষীরা।

বন বিভাগ সূত্রে জানা যায়, বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে অসাধু ব্যক্তিরা বনের গহীনে পালিয়ে যান। পরে ওই আস্তানা থেকে ৫ কেজি চিংড়ির শুঁটকি, ২টি ডিঙি নৌকা, ৪ বোতল কীটনাশক ও শুঁটকি তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

টহল দলের প্রধান ও চরপুটিয়া ক্যাম্প ইনচার্জ মো. আসাদুজ্জামান বলেন, ‘একটি সঙ্ঘবদ্ধ চক্র বনের খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার করছিল। ওই মাছ দিয়ে শুঁটকি বানানোর জন্য তারা বনে আস্তানা গেড়েছিল। আস্তানাটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জড়িতদের ধরতে বনের ভেতরে তল্লাশি চালানো হচ্ছে।’

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, নিষেধাজ্ঞা চলাকালে বনে অনুপ্রবেশকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। নজরদারি বাড়াতে শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে নিয়মিত টহলের পাশাপাশি বাড়তি ৬টি ‘স্মার্ট পেট্রোলিং’ টিম গঠন করা হয়েছে। ড্রোন ও জলযানের মাধ্যমে পুরো বনে কঠোর নজরদারি চালানো হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত