সংবাদ

হামে মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৮ জুন ২০২৬, ১২:০৩ পিএম

হামে মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

দেশে হামে আক্রান্ত হয়ে শত শত শিশুর মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

সোমবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এই আবেদন করেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে বিষয়টি পরে আদেশের জন্য রেখেছেন।

মামলায় যাদের আসামি করার আবেদন হয়েছে:

১. ড. মুহাম্মদ ইউনূস (সাবেক প্রধান উপদেষ্টা) ২. নুরজাহান বেগম (স্বাস্থ্য উপদেষ্টা) ৩. সাইদুর রহমান (সাবেক স্বাস্থ্য সচিব) ৪. ডা. সায়েদুর রহমান (প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী) ৫. ডা. আবু জাফর (স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক)

মামলার এজাহারে উল্লেখ করা হয়, দেশে হামের প্রাদুর্ভাব এবং এর ফলে শত শত মৃত্যুর ঘটনায় আসামিদের অবহেলা ও দায়িত্বহীনতা দায়ী। আদালতে বাদীপক্ষে শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা খান।

আদালত বাদীর বক্তব্য রেকর্ড করেছেন এবং এই মামলার বিষয়ে পরবর্তী সময়ে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৮ জুন ২০২৬

হামে মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

দেশে হামে আক্রান্ত হয়ে শত শত শিশুর মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

সোমবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এই আবেদন করেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে বিষয়টি পরে আদেশের জন্য রেখেছেন।

মামলায় যাদের আসামি করার আবেদন হয়েছে:

১. ড. মুহাম্মদ ইউনূস (সাবেক প্রধান উপদেষ্টা) ২. নুরজাহান বেগম (স্বাস্থ্য উপদেষ্টা) ৩. সাইদুর রহমান (সাবেক স্বাস্থ্য সচিব) ৪. ডা. সায়েদুর রহমান (প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী) ৫. ডা. আবু জাফর (স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক)

মামলার এজাহারে উল্লেখ করা হয়, দেশে হামের প্রাদুর্ভাব এবং এর ফলে শত শত মৃত্যুর ঘটনায় আসামিদের অবহেলা ও দায়িত্বহীনতা দায়ী। আদালতে বাদীপক্ষে শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা খান।

আদালত বাদীর বক্তব্য রেকর্ড করেছেন এবং এই মামলার বিষয়ে পরবর্তী সময়ে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত