সংবাদ

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজ শুরু আজ ঢাকায়

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৮ জুন ২০২৬, ০৯:৫২ পিএম

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজ শুরু আজ ঢাকায়

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে আজ। রাজধানীর শেরেবাংলা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সকাল ১১টায়। একই মাঠে সিরিজের বাকি ২ ম্যাচ আগামী ১১ ও ১৪ জুন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ভালো পারফরমেন্স করার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তিনি জানান, আগামী বছরের বিশ্বকাপের আগে বিশ্বের সবচেয়ে সফল দলের বিপক্ষে খেলা টাইগারদের জন্য একটি বড় সুযোগ। আস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক জশ ইংলিশ এই সিরিজকে নতুন প্রজন্মের ক্রিকেটারদের পরখ করে নেয়ার আদর্শ মঞ্চ হিসেবে বিবেচনা করছেন।

অস্ট্রেলিয়া সিরিজকে গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং বলে মনে করেন মিরাজ। অজিদের বিপক্ষে সেরা পারফরমেন্সের জন্য বাংলাদেশ দল মুখিয়ে আছে বলে জানা তিনি। মিরাজ বলেন, ‘অনেক দিন পর আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ওডিআই সিরিজ খেলতে যাচ্ছি। দল হিসেবে আমরা সবাই এই সিরিজ নিয়ে খুব উত্তেজিত এবং অধিনায়ক হিসেবে আমিও খুব উত্তেজিত। আমরা যদি ভালোভাবে শুরু করতে পারি, তবে সেটি দলের জন্য ইতিবাচক হবে। কারণ প্রতিটি চ্যালেঞ্জই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’ সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকজন অভিজ্ঞ মিডল-অর্ডার ব্যাটারদের বিদায়ের পরও বর্তমান ব্যাটিং ইউনিটের ওপর ভরসা রাখছেন মিরাজ। তিনি বলেন, ‘তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন এবং লিটন দাস ধারাবাহিকভাবে রান করে চলেছে। আমার মনে হয়, এখন আমাদের খুব ভালো সমন্বয় তৈরি হয়েছে।’ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লীগে খেলার সুবাদে অভিজ্ঞতা অর্জনকারী লেগ-স্পিনার রিশাদ হোসেন সম্পর্কে মিরাজ জানান, ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে ওয়ানডে ফরম্যাটে প্রতিষ্ঠিত করতে হবে তাকে।

মিরাজ বলেন, ‘রিশাদ আমাদের জন্য একজন গুরুত্বপূর্ণ বোলার। তার ওপর আমাদের ভরসা আছে। তবে টি-২০ এবং ওয়ানডে ভিন্ন ফরম্যাট। ওয়ানডেতে তার উন্নতি করা প্রয়োজন এবং আমি বিশ্বাস করি, সুযোগ এলে সে বুঝে যাবে তাকে কি করতে হবে।’

শেরেবাংলার উইকেট স্পিন বোলিংয়ের জন্য সহায়ক হতেই হবে, এমন ধারনা সাথে একমত নন মিরাজ। তিনি জানান, এমন মানসম্মত উইকেট প্রয়োজন যেখানে খেলে বড় টুর্নামেন্টের আগে ব্যাটার ও বোলাররা আত্মবিশ্বাস বাড়াতে পারে। তিনি বলেন, ‘আমরা ভালো উইকেটে খেলতে চাই। ভালো উইকেটে জিততে পারলে ব্যাটার ও বোলার উভয়ই আত্মবিশ্বাসী হবে।’

মিচ মার্শ ও ট্রাভিস হেডকে ছাড়া ওয়ানডে সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া। তাদের অনুপস্থিতিতে অজিরা দুর্বল হয়ে পড়েছে বলে মনে করা হলেও, নিজেদের পরিকল্পনার ওপরই জোর দিচ্ছেন মিরাজ।

তিনি বলেন, ‘মার্শ-হেড গুরুত্বপূর্ণ ক্রিকেটার। কিন্তু তারপরও অস্ট্রেলিয়া শক্তিশালী দল। তাদের অনুপস্থিত নিয়ে আমরা খুব বেশি ভাবছি না। আমাদের লক্ষ্য নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করা এবং সেরা পারফরমেন্স করা।’ অধিনায়কত্ব নিয়ে সমালোচিত হলেও, এটিকে খেলার অংশ হিসেবে মনে করছেন মিরাজ। তিনি জানান, বাংলাদেশ সর্বশেষ ৩টি সিরিজে ভালো খেলেছে। বিশ্বকাপের আগে ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘বিশ্বকাপকে সামনে রেখে ধারাবাহিকতা বজায় রাখাটা জরুরি। আমরা যেভাবে খেলছি, তা যদি ধরে রাখতে পারি, তাহলে বিশ্বকাপেও ভালো করার সুযোগ থাকবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৮ জুন ২০২৬

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজ শুরু আজ ঢাকায়

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত