সংবাদ

ম্যাচ খেলতে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে যাতায়াত করবেন ইরানের ফুটবলারেরা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৮ জুন ২০২৬, ০৮:৩৭ পিএম

ম্যাচ খেলতে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে যাতায়াত করবেন ইরানের ফুটবলারেরা

যাবতীয় জল্পনার শেষে বিশ্বকাপ খেলতে পৌঁছে গেল ইরান। তবে আমেরিকায় নয়, অন্যতম আয়োজক দেশ মেক্সিকোয় পৌঁছেছেন ইরানের ফুটবলার, কোচ, কর্তারা। সেখানেই ইরানের চূড়ান্ত শিবিরের ব্যবস্থা করা হয়েছে। যদিও গ্রুপ পর্বের সব ম্যাচই ইরানকে খেলতে হবে আমেরিকায়।

বিশ্বকাপ শুরুর ৫ দিন আগে যুক্তরাষ্ট্রর ভিসা পেয়েছে ইরান ফুটবল দল। নিজেদের প্রথম ম্যাচের ১০ দিন আগে। মেক্সিকোর সময় অনুযায়ী গত রোববার ভোরে ইরানের বিমান পৌঁছোয় তিজুয়ানায়। আগামী ১৬ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ লস অ্যাঞ্জেলেসে। ২২ জুন ক্যালিফোর্নিয়ায় বেলজিয়াম এবং ২৭ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে ম্যাচ রয়েছে ইরানের। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠতে পারলে কানাডায় খেলতে যেতে হবে।

মেক্সিকোর তিজুয়ানা থেকেই যাতায়াত করবে ইরানের বিশ্বকাপ দল। নিরাপত্তার স্বার্থে আমেরিকায় রাতে থাকবে না ইরানের ফুটবলারেরা। ম্যাচের দিন সকালে তারা যাবেন এবং খেলা শেষ হওয়ার পর আবার মেক্সিকোয় ফিরে যাবেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৩ জুন ২০২৬

ম্যাচ খেলতে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে যাতায়াত করবেন ইরানের ফুটবলারেরা

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

যাবতীয় জল্পনার শেষে বিশ্বকাপ খেলতে পৌঁছে গেল ইরান। তবে আমেরিকায় নয়, অন্যতম আয়োজক দেশ মেক্সিকোয় পৌঁছেছেন ইরানের ফুটবলার, কোচ, কর্তারা। সেখানেই ইরানের চূড়ান্ত শিবিরের ব্যবস্থা করা হয়েছে। যদিও গ্রুপ পর্বের সব ম্যাচই ইরানকে খেলতে হবে আমেরিকায়।

বিশ্বকাপ শুরুর ৫ দিন আগে যুক্তরাষ্ট্রর ভিসা পেয়েছে ইরান ফুটবল দল। নিজেদের প্রথম ম্যাচের ১০ দিন আগে। মেক্সিকোর সময় অনুযায়ী গত রোববার ভোরে ইরানের বিমান পৌঁছোয় তিজুয়ানায়। আগামী ১৬ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ লস অ্যাঞ্জেলেসে। ২২ জুন ক্যালিফোর্নিয়ায় বেলজিয়াম এবং ২৭ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে ম্যাচ রয়েছে ইরানের। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠতে পারলে কানাডায় খেলতে যেতে হবে।

মেক্সিকোর তিজুয়ানা থেকেই যাতায়াত করবে ইরানের বিশ্বকাপ দল। নিরাপত্তার স্বার্থে আমেরিকায় রাতে থাকবে না ইরানের ফুটবলারেরা। ম্যাচের দিন সকালে তারা যাবেন এবং খেলা শেষ হওয়ার পর আবার মেক্সিকোয় ফিরে যাবেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত