সংবাদ

‘মেসির মতোই সৃষ্টিকর্তার আশীর্বাদ পেয়েছে ইয়ামাল’

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৮ জুন ২০২৬, ১০:১১ পিএম

‘মেসির মতোই সৃষ্টিকর্তার আশীর্বাদ পেয়েছে ইয়ামাল’

অল্প বয়সেই তারকা হয়ে উঠেছেন ইয়ামাল। বার্সেলোনার মতো বড় দলের আক্রমণভাগ এগিয়ে নিচ্ছেন তিনি। সমান কার্যকর তিনি স্পেন দলেও। তাকে মেসির মতোই অন্য একজন সহজাত প্রতিভা মনে হয় দে লা ফুয়েন্তের। স্পেনের কোচের মতে, ইয়ামালের যে নৈপুণ্য, তা দেখা যায় কেবল ফুটবলের সত্যিকারের জিনিয়াসদের মধ্যে। বার্সেলোনার হয়ে অন্য একটি সফল মৌসুম কাটিয়েছেন ইয়ামাল। দলকে জিতিয়েছেন লা লিগা। নির্বাচিত হয়েছেন আসরের সেরা খেলোয়াড়। বিশ্বকাপের আগে ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানে দীর্ঘ এক সাক্ষাকার দিয়েছেন দে লা ফুয়েন্তে। সেখানে এক প্রশ্নের উত্তরে তিনি আশা প্রকাশ করেন, বড় মঞ্চের চাপে এলেমোলো হয়ে যাবেন না ইয়ামাল, বরং আরও বেশি উজ্জীবিত থাকবেন তিনি। ‘ইয়ামালের জন্মই হয়েছে এটার জন্য। সে সাহসী এক চরিত্র। সম্ভবত চাপ আপনাকে বা আমাকে বিহ্বল করে ফেলতে পারে। তবে এই ছেলেরা স্পেশাল। কতবার আমরা একজন খেলোয়াড় সম্পর্কে জিজ্ঞেস করি: ‘সে কতটা ভালো। তার কী হয়েছে? সে কেনো এটা করতে পারলো না?’ কারণ, ফুটবলে ভালো হতে হবে এবং আরও হাজারটা বিষয়েও।’

‘লামিনের বয়স কেবল ১৬ ছিল (ইউরোর সময়)। তার বয়স এখন ১৮। তাকে গণমাধ্যমের নির্মম চাপ সইতে হয় এবং সে খুব কমই ভুল করে। এক মিনিট, একটা ভুল এবং সেটাই চলে আসে আলোচনার কেন্দ্রে, এটা ন্যায্য নয়।’

স্পেন কোচের বিশ্বাস, তরুণ উইঙ্গার একটি অভিজাত ক্যাটাগরির অংশ যারা বিশেষ প্রতিভায় আশীর্বাদপুষ্ট। মেসিকে ছাড়িয়ে যাওয়ার বোঝা এই তরুণের কাঁধে চাপিয়ে দেয়া হোক, চান না স্পেন কোচ। সিনিয়র ফুটবলে ইয়ামাল পা রাখার পর থেকে আর্জেন্টিনা অধিনায়কের সঙ্গে তার তুলনা চলছে। যদিও ইয়ামাল নিজে এই ধরনের আলোচনা উড়িয়ে দিয়েছেন।

তবে দে লা ফুয়েন্তে মনে করেন, মেসির মতো একই উপহার পেয়েছেন ইয়ামালও। স্পেন কোচের বিশ্বাস, এতো অল্প বয়সে, এমন উঁচু পর্যায়ে ম্যাচের ভাগ্য পরিবর্তনের সামর্থ্য কেবল অল্প কয়েকজন প্রতিভাবান ফুটবলারের আছে।

‘ফুটবলাররা সবাই বড় কিছু করার সামর্থ্য রাখে, খুবই বুদ্ধিমান। তারা জিনিয়াস এবং এরপর আছে যারা সৃষ্টিকর্তার আশীর্বাদ পেয়েছে, তবে এই সংখ্যাটা খুবই সীমিত। লামিনে, মেসি।’

আপাতত মাঠের বাইরে আছেন ইয়ামাল। বিশ্বকাপের আগেই অবশ্য তার সেরে ওঠার আশায় আছে স্পেনের মানুষ।

আগামী মঙ্গলবার পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে দলটি। আগামী ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। ‘এইচ’ গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ সৌদি আরব ও উরুগুয়ে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৮ জুন ২০২৬

‘মেসির মতোই সৃষ্টিকর্তার আশীর্বাদ পেয়েছে ইয়ামাল’

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত