সংবাদ

মহেশপুরে বিজিবির অভিযানে বিপুল মাদক জব্দ

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ: ৮ জুন ২০২৬, ০৩:৩৭ পিএম

মহেশপুরে বিজিবির অভিযানে বিপুল মাদক জব্দ
উদ্ধার হওয়া বিপুল পরিমাণ ভারতীয় মাদক। ছবি : সংবাদ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় পৃথক ৪টি অভিযান চালিয়ে ৪৯১ বোতল ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৬ জুন) ও সোমবার (৮ জুন) এসব অভিযান চালানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

৫৮ বিজিবি (মহেশপুর ব্যাটালিয়ন) সূত্রে জানা গেছে, রোববার বিকেলে রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মাধবখালী গ্রাম থেকে ১৮৬ বোতল ভারতীয় কোডেইন ফসফেটযুক্ত সিরাপ (ইস্কুফ ও উইন্সেরেক্স) উদ্ধার করা হয়। একই দিন বিকেলে মাধবখালী বিওপি এলাকার একটি আমবাগান থেকে আরও ২২৫ বোতল ইস্কুফ ও ফেয়ারডিল সিরাপ জব্দ করে বিজিবি।

এদিকে সোমবার (৮ জুন) ভোরে মাটিলা বিওপি এলাকার একটি ড্রাগন বাগানের পাশ থেকে ৩৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে সকালে মেদিনীপুর বিওপির হরিহরনগর গ্রামের একটি আমবাগান থেকে আরও ৪৭ বোতল মদ জব্দ করা হয়।

মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উদ্ধার হওয়া মাদকগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৮ জুন ২০২৬

মহেশপুরে বিজিবির অভিযানে বিপুল মাদক জব্দ

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় পৃথক ৪টি অভিযান চালিয়ে ৪৯১ বোতল ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৬ জুন) ও সোমবার (৮ জুন) এসব অভিযান চালানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

৫৮ বিজিবি (মহেশপুর ব্যাটালিয়ন) সূত্রে জানা গেছে, রোববার বিকেলে রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মাধবখালী গ্রাম থেকে ১৮৬ বোতল ভারতীয় কোডেইন ফসফেটযুক্ত সিরাপ (ইস্কুফ ও উইন্সেরেক্স) উদ্ধার করা হয়। একই দিন বিকেলে মাধবখালী বিওপি এলাকার একটি আমবাগান থেকে আরও ২২৫ বোতল ইস্কুফ ও ফেয়ারডিল সিরাপ জব্দ করে বিজিবি।

এদিকে সোমবার (৮ জুন) ভোরে মাটিলা বিওপি এলাকার একটি ড্রাগন বাগানের পাশ থেকে ৩৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে সকালে মেদিনীপুর বিওপির হরিহরনগর গ্রামের একটি আমবাগান থেকে আরও ৪৭ বোতল মদ জব্দ করা হয়।

মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উদ্ধার হওয়া মাদকগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত