আগামী ৩ ঘণ্টার মধ্যে অর্থাৎ সকাল ৯টার মধ্যে দেশের ১৬টি জেলার ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে এসব এলাকায় বৃষ্টি ও বজ্রপাতও হতে পারে।
আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে সোমবার (৮ জুন) রাত ৯টা থেকে আজ মঙ্গলবার (৯ জুন) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই পূর্বাভাস জানানো হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা ওই সতর্কবার্তায় বলা হয়েছে, সকাল ৯টার মধ্যে দেশের ১৬টি অঞ্চলের ওপর দিয়ে ঝড়-বৃষ্টি আঘাত হানতে পারে।
ঝড় হতে পারে যেসব জেলায়:
রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, টাঙ্গাইল ও ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও পটুয়াখালী।
নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট। আবহাওয়া অফিস জানিয়েছে, এসব এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এই বৈরী আবহাওয়ার কারণে দেশের এই ১৬টি জেলায় থাকা সব নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর। নদীবন্দরে চলাচলরত নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন