সংবাদ

কুষ্টিয়ায় এইচআইভি প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের নিয়ে সভা

জেলা বার্তা পরিবেশক,কুষ্টিয়া
জেলা বার্তা পরিবেশক,কুষ্টিয়া
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০২:০৫ পিএম

কুষ্টিয়ায় এইচআইভি প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের নিয়ে সভা
কুষ্টিয়া প্রেসক্লাব মিলনায়তনে এইচআইভি সংক্রমণ ঝুঁকি ও প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা। ছবিঃ সংবাদ

এইচআইভি/এইডস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সংক্রমণ প্রতিরোধে করণীয় বিষয়ে কুষ্টিয়ায় গণমাধ্যমকর্মীদের নিয়ে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) বেলা ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের এম এ রাজ্জাক মিলনায়তনের সেমিনার কক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য অধিদপ্তর এই সভার আয়োজন করে।

আলোচনা সভায় জানানো হয়, কুষ্টিয়ায় ১৯৮৯ সাল থেকে চলতি বছর পর্যন্ত মোট ৪৩ জন এইচআইভি সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এর মধ্যে চলতি বছরেই নতুন করে ৫ জন আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী রয়েছেন। আক্রান্ত নারী তার স্বামীর মাধ্যমে সংক্রমিত হয়েছেন। অপর চারজন পুরুষের মধ্যে সমকামী, তৃতীয় লিঙ্গের ব্যক্তি ও শিরায় মাদক গ্রহণকারী রয়েছেন। স্বাস্থ্য বিভাগ তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ সেবা দিচ্ছে।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চিকিৎসক তানজিনা তাজুর রেনেসাঁ। তিনি এইচআইভি সংক্রমণের ঝুঁকি, প্রতিরোধের উপায়, নিরাপদ জীবনাচরণ এবং আক্রান্ত ব্যক্তিদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি এইচআইভি সম্পর্কে সমাজে প্রচলিত বিভিন্ন ভুল ধারণা ও কুসংস্কার দূর করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সভায় বক্তারা বলেন, এইচআইভি প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। সময়োপযোগী তথ্য প্রচার, নিরাপদ আচরণ, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সংক্রমণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আলোচনা সভায় কুষ্টিয়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মী, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১০ জুন ২০২৬

কুষ্টিয়ায় এইচআইভি প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের নিয়ে সভা

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত