সংবাদ

ব্রহ্মপুত্রে ব্রিজ ভেঙে প্রাণ হারালো দুই সহোদরসহ ৪ শিশু

প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ১০:১৯ পিএম

ব্রহ্মপুত্রে ব্রিজ ভেঙে প্রাণ হারালো দুই সহোদরসহ ৪ শিশু

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ উদযাপনে মেতে থাকা জামালপুরের দেওয়ানগঞ্জ বাসীদের ওপর এক মর্মান্তিক শোকের ছায়া নেমে এসেছে।

জামালপুরের দেওয়ানগঞ্জ থানার সামনে পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর ভাসমান ড্রাম সেতু ভেঙে দুই সহোদারসহ ৪ শিশু মারা গেছে। নিখোঁজ আছে আরো অন্তত ৬ জন।

শনিবার (২১ মার্চ) বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনের ব্রহ্মপুত্র নদের ওপর থাকা একটি ড্রাম ব্রিজ অতিরিক্ত মানুষের চাপে ভেঙে পড়লে শতাধিক দর্শনার্থী অথৈ পানিতে পড়ে যান।

ঈদের দিনে এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকার উৎসবের আমেজ নিমেষেই বিষাদে পরিণত হয়েছে।
​নিহত শিশুরা হলো: দেওয়ানগঞ্জ থানার কালুরচর এলাকার শের আলীর ছেলে আব্দুল মোতালেব (৬) ও মেয়ে খাদিজা আক্তার (১২), ডাকাতিয়াপাড়ার জয়নালের মেয়ে মায়ামনি (১০) এবং বেলতলীর হাবিবুল্লাহর পুত্র আবির হোসেন।

দেওয়ানগঞ্জ থানার ওসি মুনসুর আহামদ জানান, থানার সামনে ব্রহ্মপুত্র নদে ভাসমান ড্রাম সেতুর ওপর ধারন ক্ষমতার বেশি মানুষ উঠে। ভাসমান সেতুর মাঝে ভেঙে নদে ডুবে যায় বেশ কয়েকজন শিশু। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। রাত ৮ টা পর্যন্ত ৪ শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
খবর পেয়ে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উদ্ধার অভিযান এখনো চলছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতি বছর ঈদের দিনে এই ড্রাম ব্রিজ ও এর আশপাশের এলাকায় বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। দীর্ঘদিন ধরে ব্রিজটি নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও আজ বিকেলের উপচে পড়া ভিড় সামলাতে না পেরে তা মাঝখান থেকে ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে শতাধিক মানুষ নদীতে পড়ে গেলে চারদিকে হাহাকার শুরু হয়। অনেকে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও কোমলমতি শিশুরা পানির স্রোতে ভেসে যায়।

​দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযানে ঝাঁপিয়ে পড়েন।
দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মুবিন খান এই মর্মান্তিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এখনো দুই শিশু নিখোঁজ রয়েছে এবং তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসায় উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হলেও ব্রহ্মপুত্রের বুকে নিখোঁজ সন্তানদের সন্ধানে স্বজনদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে দেওয়ানগঞ্জের আকাশ-বাতাস।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৬ মে ২০২৬

ব্রহ্মপুত্রে ব্রিজ ভেঙে প্রাণ হারালো দুই সহোদরসহ ৪ শিশু

প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত