সংবাদ

বিশ্বকাপের নিরাপত্তা: মেক্সিকোয় স্কুল বন্ধ, সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৬, ১১:১২ পিএম

বিশ্বকাপের নিরাপত্তা: মেক্সিকোয় স্কুল বন্ধ, সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ

দীর্ঘ দিন পর আবার ফুটবল বিশ্বকাপ আয়োজন করছে মেক্সিকো। প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না তারা। তাই প্রধানমন্ত্রী ক্লদিয়া শিনবাউম নির্দেশ দিয়েছেন, মেক্সিকো সিটিতে থাকা সব সরকারি কর্মচারীকে বাড়ি থেকে কাজ করতে হবে। সবস্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি। তবে স্কুলে ভবিষ্যতে অনলাইন ক্লাস চালু হবে কিনা তা নিয়ে কিছু জানানো হয়নি।

রাস্তাঘাটে গাড়ি চলাচল যাতে মসৃণ থাকে এবং পথ নিরাপত্তা সুষ্ঠ থাকে তার জন্যই এই ব্যহস্থা। বিশ্বকাপের খেলা উপলক্ষে বিভিন্ন দেশের প্রচুর সমর্থক মেক্সিকোয় আসবেন। তাদের যাতে কোনো অসুবিধা না হয় সে দিকে নজর রাখছে প্রশাসন।

আজ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে। সরকারের নিয়ম অনুযায়ী, মেক্সিকো সিটিতে থাকা প্রাদেশিক সংস্থাগুলির কর্মীদের আপাতত বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে। তবে স্বাস্থ্য, নিরাপত্তা এবং পরিকাঠামোর মতো আপৎকালীন বিভাগকে ছাড় দেয়া হয়েছে। পাবলিক এবং প্রাইভেট, প্রাক প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়, সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। বেসরকারি সংস্থাগুলিকেও সরকার অনুরোধ করেছে, যাতে কর্মীরা বাড়ি থেকে কাজ করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বিশ্বকাপের নিরাপত্তা: মেক্সিকোয় স্কুল বন্ধ, সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

দীর্ঘ দিন পর আবার ফুটবল বিশ্বকাপ আয়োজন করছে মেক্সিকো। প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না তারা। তাই প্রধানমন্ত্রী ক্লদিয়া শিনবাউম নির্দেশ দিয়েছেন, মেক্সিকো সিটিতে থাকা সব সরকারি কর্মচারীকে বাড়ি থেকে কাজ করতে হবে। সবস্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি। তবে স্কুলে ভবিষ্যতে অনলাইন ক্লাস চালু হবে কিনা তা নিয়ে কিছু জানানো হয়নি।

রাস্তাঘাটে গাড়ি চলাচল যাতে মসৃণ থাকে এবং পথ নিরাপত্তা সুষ্ঠ থাকে তার জন্যই এই ব্যহস্থা। বিশ্বকাপের খেলা উপলক্ষে বিভিন্ন দেশের প্রচুর সমর্থক মেক্সিকোয় আসবেন। তাদের যাতে কোনো অসুবিধা না হয় সে দিকে নজর রাখছে প্রশাসন।

আজ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে। সরকারের নিয়ম অনুযায়ী, মেক্সিকো সিটিতে থাকা প্রাদেশিক সংস্থাগুলির কর্মীদের আপাতত বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে। তবে স্বাস্থ্য, নিরাপত্তা এবং পরিকাঠামোর মতো আপৎকালীন বিভাগকে ছাড় দেয়া হয়েছে। পাবলিক এবং প্রাইভেট, প্রাক প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়, সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। বেসরকারি সংস্থাগুলিকেও সরকার অনুরোধ করেছে, যাতে কর্মীরা বাড়ি থেকে কাজ করেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত