সংবাদ

আবারও কোয়ার্টার ফাইনালের স্বপ্ন দেখছে মেক্সিকো

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৬, ১১:১৫ পিএম

আবারও কোয়ার্টার ফাইনালের স্বপ্ন দেখছে মেক্সিকো

ইতিহাসের পুনরাবৃত্তি করতে মরিয়া হয়ে আছে বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো। আয়োজক হিসেবে ভাগ্য যদি এবারও সহায় হয় তাহলে যথেষ্ট আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপ শুরু করতে পারে মেক্সিকো। গ্রুপ-এ থেকে নকআউট পর্বে সহজেই ওঠার আশা করছে তারা।

আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এস্তাদিও আজতেকায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ খেলবে মেক্সিকো।

তিনবার বিশ্বকাপ আয়োজন করা একমাত্র দেশ মেক্সিকো। নিজেদের মাটিতে অনুষ্ঠিত আগের দুই বিশ্বকাপ-১৯৭০ ও ১৯৮৬ সালে তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল।

আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এস্তাদিও আজতেকায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ খেলবে মেক্সিকো। ১৯৯৪ থেকে ২০১৮ পর্যন্ত টানা সাতটি বিশ্বকাপে শেষ ষোলোতে ওঠার ধারাবাহিকতা মেক্সিকোর রয়েছে। সেই অভিজ্ঞতা বলছে, গ্রুপ-এ থেকে উত্তরণ তাদের জন্য কঠিন হওয়ার কথা নয়। যদিও ২০২২ বিশ্বকাপে সেই ধারা ভেঙে যায়। হতাশাজনক পারফরম্যান্সের পর প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছিল মেক্সিকোকে। তবে সাম্প্রতিক ফলাফলগুলো ইঙ্গিত দিচ্ছে দলটি আবারও ছন্দে ফিরছে। 

অভিজ্ঞ কোচ জেভিয়ার অগারে এর আগে ২০০২ ও ২০১০ বিশ্বকাপে মেক্সিকোর দায়িত্বে ছিলেন। ২০২৪ সালে তৃতীয়বারের মতো কোচ হিসেবে ফিরে আসেন। তার অধীনে ‘এল ট্রি’ গত বছর কনকাকাফ নেশন্স লিগ ও কনকাকাফ গোল্ড কাপ জয় করার কৃতিত্ব দেখায়।

অভিজ্ঞ স্ট্রাইকার রাউল জিমিনেজ আক্রমণে নির্ভরযোগ্য গোলস্কোরার হিসেবে ভরসা জোগাচ্ছেন। অন্যদিকে ১৭ বছর বয়সী মিডফিল্ডার গিলবার্টো মোরা টুর্নামেন্টের অন্যতম প্রতিভাবান তরুণ খেলোয়াড় হিসেবে আবির্ভূত হতে পারেন। 

দক্ষিণ আফ্রিকা এবার চতুর্থবারের মতো বিশ্বকাপে খেলছে এবং ২০১০ সালে স্বাগতিক হওয়ার পর এটিই তাদের প্রথম অংশগ্রহণ। ‘বাফানা বাফানা’ কখনোই গ্রুপ পর্ব পেরোতে পারেনি। তবে ৭৪ বছর বয়সী বেলজিয়ান কোচ হুগো ব্রুসের অধীনে তারা এবার সেই ইতিহাস বদলাতে চাইবে। ব্রুস ২০১৭ সালে ক্যামেরুনকে আফ্রিকান নেশন্স কাপের শিরোপা উপহার দিয়েছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

আবারও কোয়ার্টার ফাইনালের স্বপ্ন দেখছে মেক্সিকো

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত