সংবাদ

বিশ্বকাপে এবার সবচেয়ে বয়স্ক ফুটবলার রোনালদো

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৯:০২ পিএম

বিশ্বকাপে এবার সবচেয়ে বয়স্ক ফুটবলার রোনালদো

যে খেলায় তারুণ্যকে সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে বিবেচনা করা হয়, এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোতে সবচেয়ে বেশি ৪০ বা তার বেশি বয়সী ফুটবলার দলে জায়গা পেয়েছেন। বিশ্বকাপের ইতিহাসে এমন কিছু দেখা যায়নি কখনও। গত ২২টি আসর মিলিয়েই মোট সাত জন চল্লিশোর্ধ ফুটবলার বিশ্ব মঞ্চে অংশগ্রহণ করেছেন।

আগের সেই সাত জনের ছয় জনই ছিলেন গোলরক্ষক। আরেকজন ক্যামেরুনের স্ট্রাইকার রজার মিলা। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী গোলদাতা তিনি। ১৯৯৪ আসরে ৪২ বছর বয়সে রাশিয়ার বিপক্ষে গোলটি করেছিলেন এই আফ্রিকান তারকা।

মিলার সেই রেকর্ড ভাঙার মতো এবার সেই অর্থে কেউ না থাকলেও, ক্রিস্তিয়ানো রোনালদো, লুকা মদ্রিচ ও এদিন জেকোর সামনে সুযোগ আছে চল্লিশোর্ধ বয়সে বিশ্বকাপে গোল করাদের সেই অভিজাত ক্লাবে নাম লেখানোর। এবারের বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক ফুটবলার স্কটল্যান্ডের ৪৩ বছর বয়সী গোলরক্ষক ক্রেইগ গর্ডন। মাঠে নামার সুযোগ পেলে, বিশ্বকাপে খেলা দ্বিতীয় সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হবেন তিনি। রেকর্ডটি মিশরের গোলরক্ষক এসাম এল হাদারির। ২০১৮ আসরে ৪৫ বছর বয়সে সৌদি আরবের বিপক্ষে মাঠে নামেন তিনি। গোলরক্ষক ছাড়া, এবার সবচেয়ে বয়স্ক ফুটবলার রোনালদো। ৪১ বছর বয়সে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে খেলার অপেক্ষায় আছেন পর্তুগিজ মহাতারকা। তার সমান ছয়টি বিশ্বকাপে অংশ নেয়ার দুয়ারে দাঁড়িয়ে ৪০ বছর বয়সী মেক্সিকোর গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া ও আর্জেন্টাইন গ্রেট লিওনেল মেসি, আগামী ২৪ জুন যিনি ৩৯তম জন্মদিনের কেক কাটবেন।

এবারের বিশ্বকাপে অংশ নেয়া, ৪০ বছর পার করা বাকি খেলোয়াড়দের মধ্যে রয়েছেন- নবাগত কেপ ভার্দের গোলরক্ষক ভসিনিয়া এবং ২০১৪ বিশ্বকাপজয়ী জার্মানির গোলরক্ষক মানুয়েল নয়ার। আর আগামী মঙ্গলবার ৪০তম জন্মদিন উদযাপন করবেন উরুগুয়ের গোলরক্ষক ফের্নান্দো মুসলেরা। 

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বিশ্বকাপে এবার সবচেয়ে বয়স্ক ফুটবলার রোনালদো

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত