ঐতিহাসিক এই খালের পেছনের ইতিহাস টেনে উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ১৯৭৭ সালে গ্রামীণ অর্থনীতি ও সেচ ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে দেশব্যাপী ঐতিহাসিক খাল খনন কর্মসূচি চালু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পিএমখালীর এই পাতলী খালটি তারই অন্যতম বড় সাক্ষী, যেখানে ১৯৭৯ সালের নভেম্বর মাসে জিয়াউর রহমান নিজে এসে এই খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছিলেন। বাবার সেই স্মৃতি এবং উদ্যোগকে পুনরুজ্জীবিত করতেই প্রধানমন্ত্রী তারেক রহমান এই পুনঃখনন কাজের উদ্বোধন করলেন।
এই স্থানীয় উদ্যোগের পাশাপাশি সরকারি মহাপরিকল্পনার অংশ হিসেবে পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও কৃষি মন্ত্রণালয় যৌথভাবে আগামী ৫ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের একটি বৃহৎ জাতীয় কর্মসূচি বাস্তবায়ন করছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এর প্রথম দফায় চলতি বছরের জুন পর্যন্ত ১ হাজার ২০৪ কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ এগিয়ে চলছে।
এ প্রসঙ্গে পানিসম্পদ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, শুধু খাল খননই নয়, পরিবেশ রক্ষায় খালের পাড় সংরক্ষণ করা, বৃক্ষরোপণ এবং খালের জমি থেকে অবৈধ দখল উচ্ছেদেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
দিনভর কক্সবাজারে নানা কর্মসূচিতে অংশ নেওয়ার পর আজ রাতেই ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন