বুলেটিনের তথ্য অনুযায়ী, সৌদি আরবে সর্বশেষ গত ১১ জুন বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী সুলতানা রাজিয়া চৌধুরী (৬৭) মদিনায় মারা গেছেন, যার বাড়ি সিলেট সদরে। সৌদিতে মারা যাওয়া মোট ৫০ জন বাংলাদেশি হজযাত্রীর মধ্যে পুরুষ ৩৩ জন এবং নারী ১৭ জন। এদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন। গত ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়।
পোর্টালে জানানো হয়, এ পর্যন্ত দেশে ফেরা ৫৪ হাজার ৩২৩ জন হাজির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৫০ হাজার ১০ জন। এসব হাজীকে সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৮টি, সৌদি এয়ারলাইন্স ৪৮টি এবং ফ্লাইনাস ২১টি ফিরতি ফ্লাইট পরিচালনা করেছে।
আইটি হেল্পডেস্কের বুলেটিনে আরও জানানো হয়েছে, সৌদি আরবের বিভিন্ন স্থানীয় হাসপাতালে মোট ৪১০ জন হাজী বিভিন্ন সময়ে চিকিৎসাসেবা নিয়েছেন এবং বর্তমানে ১৮ জন হাজী চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
উল্লেখ্য, এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেছেন, যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ছিলেন ৭৩ হাজার ৯৩৫ জন। হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট গত ১৮ এপ্রিল শুরু হয়ে শেষ হয়েছিল ২১ মে। অন্যদিকে, গত ৩০ মে থেকে শুরু হওয়া হাজীদের ফিরতি ফ্লাইট আগামী ৩০ জুন পর্যন্ত চালু থাকবে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন