সংবাদ

বিএসএফের পুশইন চেষ্টা, সীমান্তে চরম অনিশ্চয়তা

প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১১:৫১ এএম

বিএসএফের পুশইন চেষ্টা, সীমান্তে চরম অনিশ্চয়তা
পুশইন চেষ্টাকে কেন্দ্র করে আতঙ্ক বাড়ছে সীমান্ত এলাকায়। ছবি : সংবাদ

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ‘পুশইন’ চেষ্টার শিকার ৯ জন নারী, পুরুষ ও শিশু রবিবার (১৪ জুন) থেকে শূন্যরেখায় অবস্থান করছেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক কোনো সমাধান ছাড়াই শেষ হওয়ায় এসব মানুষের ভাগ্য নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি পুশইনের চেষ্টার প্রতিবাদ জানালেও বিএসএফ বিষয়টি অস্বীকার করে। ফলে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠকটি শেষ হয়। বর্তমানে ওই ৯ জন ভারতের কাঁটাতারের বেড়ার পাশে শূন্যরেখায় অবস্থান করছেন। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।

বিজিবি জানায়, শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্তের ১০৬০ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাব-পিলারের কাছে ৬ জন অবস্থান করছেন। তাদের মধ্যে একজন নারী, তিনজন পুরুষ ও দুটি শিশু রয়েছে। অন্যদিকে, রৌমারীর বড়াইবাড়ী ভন্দুরচর সীমান্তের ১০৬৫ নম্বর পিলারের কাছে আরও ৩ জন অবস্থান করছেন।

বিজিবি সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ওই ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৫ জুন ২০২৬

বিএসএফের পুশইন চেষ্টা, সীমান্তে চরম অনিশ্চয়তা

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ‘পুশইন’ চেষ্টার শিকার ৯ জন নারী, পুরুষ ও শিশু রবিবার (১৪ জুন) থেকে শূন্যরেখায় অবস্থান করছেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক কোনো সমাধান ছাড়াই শেষ হওয়ায় এসব মানুষের ভাগ্য নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি পুশইনের চেষ্টার প্রতিবাদ জানালেও বিএসএফ বিষয়টি অস্বীকার করে। ফলে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠকটি শেষ হয়। বর্তমানে ওই ৯ জন ভারতের কাঁটাতারের বেড়ার পাশে শূন্যরেখায় অবস্থান করছেন। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।

বিজিবি জানায়, শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্তের ১০৬০ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাব-পিলারের কাছে ৬ জন অবস্থান করছেন। তাদের মধ্যে একজন নারী, তিনজন পুরুষ ও দুটি শিশু রয়েছে। অন্যদিকে, রৌমারীর বড়াইবাড়ী ভন্দুরচর সীমান্তের ১০৬৫ নম্বর পিলারের কাছে আরও ৩ জন অবস্থান করছেন।

বিজিবি সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ওই ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত