সিলেটের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অনন্য ভূমিকা রাখছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সংগঠন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। পুলিশ পরিবারের নারী সদস্যদের এই অলাভজনক সংগঠনটি এখন কেবল নিজেদের কল্যাণে সীমাবদ্ধ নেই; বরং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে এক মানবিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, জুলাই গণ-অভ্যুত্থানের পর এসএমপি কমিশনার মো. আবদুল কুদ্দুছ চৌধুরীর দায়িত্ব গ্রহণ এবং পুনাক সভানেত্রী সিদরাতুল মুনতাহার দক্ষ নেতৃত্বে সংগঠনটির কার্যক্রমে নতুন গতি এসেছে। সম্প্রতি সংগঠনের নিজস্ব কার্যালয় নির্মাণের মধ্য দিয়ে এর প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী হয়েছে।
পুনাকের মানবিক কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য হলো- অসহায় ও কর্মহীন মানুষের স্থায়ী জীবিকার জন্য রিকশা, ভ্যান ও ফুড কার্ট বিতরণ। এ ছাড়া প্রতিবছর শীত মৌসুমে শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ এবং পবিত্র রমজান মাসে মাসব্যাপী ইফতার বিতরণের মাধ্যমে সংগঠনটি সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে। ঈদের আনন্দ ভাগাভাগি করতে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদসামগ্রী ও সেমাই বিতরণের উদ্যোগও নেয় তারা।
পুলিশ সদস্যদের সন্তানদের প্রতিভা বিকাশে পুনাক সভানেত্রীর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে ‘পুনাক কচিকাঁচার আসর’। এখানে সংগীত ও চিত্রাঙ্কনসহ বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছে দেড় শতাধিক শিশু। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং উচ্চশিক্ষায় আর্থিক সহায়তার জন্য একটি বিশেষ তহবিল গঠন করা হয়েছে।
পেশাগত ব্যস্ততার মাঝে পুলিশ সদস্যদের মানসিক প্রশান্তি দিতে প্রতিষ্ঠা করা হয়েছে ‘পুনাক রিক্রিয়েশন সেন্টার’। এখানে সংগীতকে থেরাপি হিসেবে ব্যবহার করে সদস্যদের কর্মস্পৃহা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এর সুফল হিসেবে পুনাক শিল্পীগোষ্ঠী বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক মেলায় নাটক ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিয়ে প্রশংসা পেয়েছে।
সংগঠনটি নিয়মিতভাবে মহান বিজয় দিবস, স্বাধীনতা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বাংলা নববর্ষ উদযাপন করে। এ ছাড়া ঋতুভিত্তিক উৎসব যেমনঃ পিঠা উৎসব, ‘হৈমন্তী সন্ধ্যা’ ও ‘বৃষ্টি বিলাস’ আয়োজনের মাধ্যমে বাঙালি সংস্কৃতিকে লালন করে আসছে। পুনাক সভানেত্রী সিদরাতুল মুনতাহা জানান, সংস্কৃতি চর্চা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি মানসিক স্বাস্থ্য সুরক্ষায় এবং শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।
/

বুধবার, ১৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন