সংবাদ

দুমকিতে ৪৩ ড্রাম অবৈধ রেনু জব্দ

প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৮:২৪ পিএম

দুমকিতে ৪৩ ড্রাম অবৈধ রেনু জব্দ
ছবি : সংবাদ

পটুয়াখালীর দুমকিতে একটি ট্রাক থেকে ৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু (পোনা) জব্দ করা হয়েছে। বুধবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পায়রা সেতুর টোল প্লাজা এলাকায় স্থানীয় লোকজনের সহায়তায় অভিযান চালিয়ে এসব রেনু জব্দ করে মৎস্য বিভাগ।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি ট্রাকে করে বিপুল পরিমাণ চিংড়ির রেনু পরিবহন করা হচ্ছিল। স্থানীয় বাসিন্দারা ট্রাকটি আটকে দিয়ে প্রশাসনকে খবর দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল খায়রুল ইসলাম চৌধুরী ও উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাহফুজুর রহমান ঘটনাস্থলে পৌঁছে ৪৩ ড্রাম রেনু জব্দ করেন। তবে অভিযানের সময় রেনু ব্যবসায়ী ও ট্রাকচালক পালিয়ে যান।

মৎস্য বিভাগ জানায়, জব্দ করা রেনুর আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। এসব রেনু অবৈধভাবে সংগ্রহ করে পরিবহন করা হচ্ছিল। পরে ইউএনওর নির্দেশে মৎস্য বিভাগের কর্মকর্তারা পায়রা সেতুর পাশে পায়রা নদীর উন্মুক্ত জলাশয়ে রেনুগুলো অবমুক্ত করেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে জব্দ করা রেনু নদীতে অবমুক্ত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অবৈধভাবে চিংড়ির রেনু আহরণ ও পরিবহন বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৭ জুন ২০২৬

দুমকিতে ৪৩ ড্রাম অবৈধ রেনু জব্দ

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত