সংবাদ

সব সেক্টরে নারীদের অংশগ্রহণ আগের চেয়ে বাড়ছে: স্পিকার

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৯:৫৬ পিএম

সব সেক্টরে নারীদের অংশগ্রহণ আগের চেয়ে বাড়ছে: স্পিকার
‘ইউএন উইমেন’-এর বাংলাদেশ প্রতিনিধি গীতাঞ্জলি সিংহের সঙ্গে স্পিকার

জাতীয় সংসদ, রাজনৈতিক দলসহ দেশের সব সেক্টরে নারীদের অংশগ্রহণ আগের চেয়ে বেড়ে চলেছে বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। 

বুধবার (১৭ জুন) সংসদ ভবনে স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের সহযোগী সংগঠন ‘ইউএন উইমেন’-এর বাংলাদেশ প্রতিনিধি গীতাঞ্জলি সিংহের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

বৈঠকে স্পিকার বলেন, “বাংলাদেশের গার্মেন্টস সেক্টরসহ সকল ক্ষেত্রে নারীদের অবদান অনস্বীকার্য। জাতীয় সংসদে ৫০ জন সংরক্ষিত আসনে মনোনীত নারী সদস্যগণের মধ্যে ৪৯ জন বাজেট অধিবেশন থেকে অংশগ্রহণ শুরু করেছেন। ডাক্তার, অর্থনীতিবিদ, প্রকৌশলী, আইনজীবীসহ বিভিন্ন পেশার নারী সংসদ সদস্যরা বাংলাদেশের জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন। নারী ও শিশুদের প্রতি যে কোনো সহিংসতা বর্তমান সরকার সর্বোচ্চ সংবেদনশীলতার সাথে দেখছে।”

এ প্রসঙ্গে স্পিকার আলোচিত শিশু রামিসা হত্যার বিচার এক মাসের মধ্যে সম্পন্ন হওয়ার দৃষ্টান্ত তুলে ধরেন।

অস্বচ্ছল পরিবারের নারীদের ক্ষমতায়নে বর্তমান সরকারের গৃহিনীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষক কার্ড প্রদান ইত্যাদি কর্মসূচির কথা তুলে ধরে স্পিকার বলেন, এইসব উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে।

বাংলাদেশের বর্তমান সরকার নারী অধিকার সুরক্ষা, জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারী ও শিশুদের ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিতকরণ, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি, অর্ন্তভূক্তিমূলক গণতন্ত্র ইত্যাদি সূচকে দক্ষিণ এশিয়ায় অনেক দেশ থেকে বাংলাদেশ এগিয়ে রয়েছে বলে গীতাঞ্জলী সিংহকে অবহিত করেন স্পিকার।

বৈঠকে সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া ও ‘ইউএন উইমেন’-এর বাংলাদেশ ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ নবনিতা সিনহা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৭ জুন ২০২৬

সব সেক্টরে নারীদের অংশগ্রহণ আগের চেয়ে বাড়ছে: স্পিকার

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত