সংবাদ

খুদে শিক্ষার্থী আদিলের সাফল্যে ভাসছে মানিকগঞ্জ

প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১১:৩৬ এএম

খুদে শিক্ষার্থী আদিলের সাফল্যে ভাসছে মানিকগঞ্জ
প্রতিমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিচ্ছে আদিল। ছবি : সংবাদ

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এর বিষয়ভিত্তিক কুইজে (ইংরেজি) জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার খুদে শিক্ষার্থী মো. আদিল হোসেন। সে উপজেলার হরগজ শিমুলিয়া এ. আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মানোয়ার হোসেনের সন্তান। আদিলের এই অনন্য সাফল্যে পুরো জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অডিটোরিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বিজয়ীদের হাতে মর্যাদাপূর্ণ পদক ও সনদ তুলে দেন। অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাফল্যের বিষয়ে হরগজ শিমুলীয়া এ. আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাটুরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ খ ম নূরুল হক বলেন, ‘আদিল হোসেন মানিকগঞ্জের গর্ব। জাতীয় পর্যায়ের এই অর্জন অন্য শিক্ষার্থীদেরও সহ-শিক্ষা কার্যক্রমে দারুণভাবে অনুপ্রাণিত করবে।’

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম অভিনন্দন জানিয়ে বলেন, ‘আদিল সাটুরিয়ার মুখ উজ্জ্বল করেছে। এই গৌরবময় অর্জনের পেছনে তার পরিবার ও শিক্ষকদের অবদান অনস্বীকার্য। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।’

আদিলের বাবা মানোয়ার হোসেন সন্তানের এই সাফল্যে মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন এবং ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৭ জুন ২০২৬

খুদে শিক্ষার্থী আদিলের সাফল্যে ভাসছে মানিকগঞ্জ

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত