জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশব্যাপী সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ঢাকার দোহারে জনসচেতনতামূলক র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে পৌরসভার ‘পরিবেশ আন্দোলন দোহার’ নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
এদিন দুপুরে দোহার প্রেসক্লাব প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে একটি র্যালি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচি চলাকালে সড়কের পাশে আম, লেবু, আমড়া, অরবরই ও চালতাসহ বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষরোপণ করা হয়।
পরিবেশ আন্দোলন দোহার সংগঠনের প্রতিষ্ঠাতা সালাউদ্দিন মনির বলেন, “তরুণদের সঙ্গে নিয়ে পরিবেশ রক্ষায় এবং দোহারকে সবুজ জনপদে পরিণত করতে আমরা এই উদ্যোগ নিয়েছি। পরিবেশ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। তাই প্রত্যেকের উচিত নিজ নিজ অবস্থান থেকে বেশি করে গাছ লাগানো।” দোহার পৌরসভাকে সবুজায়নের আওতায় আনতে এ ধরনের সামাজিক কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে তিনি জানান।
কর্মসূচিতে পরিবেশ আন্দোলনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
/

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন