ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় শিশু নিছা মনিকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ‘সর্বস্তরের জনসাধারণ’-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ৩০ দিনের মধ্যে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করে দোষীদের মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, একটি নিষ্পাপ শিশুকে এমন নির্মমভাবে নির্যাতন ও হত্যার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় গ্রেপ্তার চার আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভুক্তভোগী পরিবার যদি দ্রুত সময়ের মধ্যে ন্যায়বিচার না পায়, তবে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, রোববার (১৪ জুন) দিবাগত রাতে ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের ট্যাংগাটি গ্রামে নিছা মনিকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটে। পরদিন সোমবার (১৫ জুন) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত চারজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।
/

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন