সংবাদ

মাথা ঝোঁকানোয় ‘আপত্তি’, সংসদে যা বললেন স্পিকার

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৮:১৬ পিএম

মাথা ঝোঁকানোয় ‘আপত্তি’, সংসদে যা বললেন স্পিকার
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

জাতীয় সংসদের সদস্যরা (এমপি) নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি সম্মান জানাবেন বলে সিদ্ধান্ত দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১৮ জুন) সংসদ অধিবেশনের শুরুতে তিনি এ সিদ্ধান্ত জানান।

সাধারণত সংসদ কক্ষে ঢোকার সময় স্পিকারকে সম্মান দেখাতে অনেক এমপি মাথা ঝোঁকান (বো করেন)। আবার অনেকে দাঁড়িয়ে সালাম দেন। এটি একটি প্রচলিত রীতি। এর মাধ্যমে হাউস ও সভাপতিকে সম্মান দেখানো হয়।

গত ১৬ জুন জামায়াতে ইসলামীর এমপি মো. মুজিবুর রহমান সংসদ কক্ষে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের বিষয়ে আপত্তি জানান।

বিরোধী দলের এই আইন প্রণেতা সংসদে পয়েন্ট অব অর্ডারে (অনির্ধারিত আলোচনা) দাঁড়িয়ে এ বিষয়ে আপত্তি তুলে ধরে বলেন, এটি আগে কার্যপ্রণালি বিধিতে থাকলেও সংশোধনী এনে তা বাদ দেওয়া হয়। তখন স্পিকার জানিয়েছিলেন, বিষয়টি পরীক্ষা করে তিনি পরে জানাবেন।

বুধবার (১৭ জুন) বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকও এ বিষয়টি সমাধানের জন্য স্পিকারের প্রতি অনুরোধ জানান।

বৃহস্পতিবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ বিষয়ে বলেন, জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৬৭ (১) তে বলা আছে- ‘সংসদের বৈঠক চলাকালে কোনো সদস্য সংসদে প্রবেশ করার বা সংসদ-কক্ষ ত্যাগ করার সময় এবং তাহার আসন গ্রহণ বা ত্যাগ করার সময়ে সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করিবেন।’

এর আগে জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধিতে ঝুঁকে সম্মান প্রদর্শনের বিধান ছিল জানিয়ে স্পিকার বলেন, ২০০৬ সালে বিধি সংশোধন করে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়। ২০০৬ সালের ২০ সেপ্টেম্বর অষ্টম সংসদে কার্যপ্রণালি বিধি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এ সংক্রান্ত প্রতিবেদন দেয়। ২৬ সেপ্টেম্বর এটি সংসদে গৃহীত হয়।

স্পিকার সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, “যেহেতু ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়েছে, মাননীয় সদস্যবৃন্দ, আপনারা যার যার ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি বা সভাপতির প্রতি সম্মান জানাবেন।”

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

মাথা ঝোঁকানোয় ‘আপত্তি’, সংসদে যা বললেন স্পিকার

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত