সংবাদ

সরকারকে খুশি নয়, জনগণের স্বার্থে সংবাদ প্রকাশ করতে হবে: প্রতিমন্ত্রী অমিত

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০২:২৬ পিএম

সরকারকে খুশি নয়, জনগণের স্বার্থে সংবাদ প্রকাশ করতে হবে: প্রতিমন্ত্রী অমিত

সরকারকে খুশি করার জন্য নয়, বরং জনগণের স্বার্থে এবং সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা থেকে সত্য তুলে ধরে সংবাদ প্রকাশ করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শনিবার (২০ জুন) সকালে প্রেস ক্লাব যশোরে সাংবাদিকদের জন্য আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেকিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)’ বিষয়ক তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, "সংবাদ অবশ্যই সত্য ও বস্তুনিষ্ঠ হতে হবে। প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে সাংবাদিকতার সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয় এখন অপরিহার্য হয়ে উঠেছে। এআই, মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং তথ্য যাচাইয়ের (ফ্যাক্ট-চেকিং) দক্ষতা অর্জনের মাধ্যমে সাংবাদিকরা আরও নির্ভুল, সময়োপযোগী ও গ্রহণযোগ্য সংবাদ পরিবেশন করতে পারবেন।"

তিনি আরও উল্লেখ করেন যে, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই নতুন প্রজন্মের পাশাপাশি প্রবীণ সাংবাদিকদেরও এ ধরনের আধুনিক প্রযুক্তিগত প্রশিক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত করা প্রয়োজন, যাতে তারা সময়ের সাথে নিজেদের দক্ষতাকে সামঞ্জস্যপূর্ণ করতে পারেন।

অমিত বলেন, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেলেও সংবাদ পরিবেশনে নৈতিকতা, পেশাদারত্ব ও দায়িত্বশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে অনেক সময় সত্য সংবাদ প্রকাশ বাধাগ্রস্ত হয়েছে। তবে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে গণমাধ্যমকে আরও স্বাধীন, দায়িত্বশীল ও জনমুখী ভূমিকা পালন করতে হবে।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই বিশেষ প্রশিক্ষণ কর্মশালাটি ২০ থেকে ২২ জুন পর্যন্ত চলবে। এতে যশোর জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রায় ৭০ জন সাংবাদিক অংশ নিচ্ছেন। ৩ দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারীরা মাল্টিমিডিয়া কনটেন্ট নির্মাণ, ফ্যাক্ট-চেকিং কৌশল এবং সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বিষয়ে হাতে-কলমে বাস্তবমুখী প্রশিক্ষণ গ্রহণ করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান এবং পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক নেতা ও গণমাধ্যমকর্মীরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২০ জুন ২০২৬

সরকারকে খুশি নয়, জনগণের স্বার্থে সংবাদ প্রকাশ করতে হবে: প্রতিমন্ত্রী অমিত

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত