সংবাদ

৬ দিনের সফরে আগামীকাল মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০২:১২ পিএম

৬ দিনের সফরে আগামীকাল মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী

ছয় দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল রবিবার (২১ জুন) মালয়েশিয়া ও চীনের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার দুপুরে কুয়ালালামপুরের উদ্দেশে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। ২১-২২ জুন মালয়েশিয়া সফর শেষে ২৩ জুন তিনি সেখান থেকে সরাসরি চীন সফরে যাবেন এবং সফর শেষে দেশে ফিরবেন।

শনিবার (২০ জুন) দুপুরে প্রধানমন্ত্রীর এই দ্বিপাক্ষিক সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব জানান, এবারের সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী বহর যৌক্তিক পর্যায়ে রাখার চেষ্টা করা হয়েছে। মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন ২৭ জন এবং চীন সফরে সফরসঙ্গী হিসেবে থাকবেন ২৮ জন।

পররাষ্ট্রসচিব বলেন, বর্তমান সরকার গঠনের পর থেকেই প্রধানমন্ত্রী বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে আসছেন। তারই ধারাবাহিকতায় এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সফরের সূচি অনুযায়ী, আগামী ২২ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এক একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর উভয় দেশের সরকারপ্রধানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা এবং জনযোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে।

মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়ে আলোচনা হবে। ‘আসিয়ান’ (ASEAN)-এ বাংলাদেশের যোগদান এবং রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে মালয়েশিয়ার জোরালো সমর্থন চাওয়া হবে। সফরকালে দুই দেশের মধ্যে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক (MoU) সই হওয়ার কথা রয়েছে। এছাড়া, আনুষ্ঠানিক বাণিজ্যিক আলোচনা শুরু করার লক্ষ্যে 'টার্মস অফ রেফারেন্স' বিনিময়সহ আরও কিছু দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত দলিল নিয়ে আলোচনার প্রস্তুতি রয়েছে।

মালয়েশিয়ার সফর শেষ করে আগামী ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত চীন সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২০ জুন ২০২৬

৬ দিনের সফরে আগামীকাল মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত