গ্রুপ পর্বের অর্জন যাই হোক না কেন, বিশ্বকাপে মেক্সিকো কত দূর যাবে, সেটাই কোচ হাভিয়ের আগিরের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
৬ পয়েন্ট নিয়ে বিশ্বকাপে ২৪ বছর পর, গ্রুপ টেবিলে শীর্ষে উঠেছে দলটি। এ নিয়ে চারদিকে উচ্ছ্বাস বয়ে গেলেও, আগিরেকে তা স্পর্শ করছে কমই।
‘পরিসংখ্যান লোকমুখে চলা কথা। ২০০২ সালে এটা শোনা গিয়েছিল এবং এখন, শোনা যাচ্ছে। কিন্তু, যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে, শেষ পর্যন্ত দলের অবস্থান।’
আগিরের এমন ভাবনার কারণও আছে। ১৯৮৬ বিশ্বকাপে সবশেষ কোয়ার্টার-ফাইনালে খেলা মেক্সিকো সবশেষ কাতার বিশ্বকাপে ছিটকে গিয়েছিল গ্রুপ পর্ব থেকে। এর মাঝে ১৯৯৪ থেকে ২০১৮ পর্যন্ত কখনই তারা পার হতে পারেনি শেষ ষোলোর ধাপ।
আগামী বৃহস্পতিবার চেক দলের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে মেক্সিকো। এ ম্যাচটিও তারা খেলবে নিজেদের মাঠে, চেনা দর্শকের সামনে।
‘ঘরের মাঠে খেলার মতো আনন্দ আর কিছুতেই নেই। এটা অমূল্য। নিজেদের মাঠে খেলা খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর।’ ‘ছেলেদের আমি বোঝাতে চাই যে, আমরা বিশ্বের সেরা দশ দলের মধ্যে থাকতে পারি। এটা করতে পারলে, আমাদের জন্য তা বিশেষ কিছু হবে।’

শনিবার, ২০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন