সংবাদ

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি : স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০২:০৭ পিএম

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল নয়, বরং একটিমাফিয়া পার্টিবলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, দলটির সব ধরনের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে। তবে আগামী ২৩ জুন তাদের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের তৎপরতা বা কার্যক্রমের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করার একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিষয়ে একটি বড় তথ্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ইন্টারপোলের মাধ্যমে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, "তার (বেনজীর) বিরুদ্ধে থাকা মামলাসহ প্রয়োজনীয় সব কাগজপত্র ইতোমধ্যে দুবাই সরকারের কাছে পাঠানো হয়েছে। আশা করি দেশটির সরকার দ্রুতই সমস্ত আইনি প্রক্রিয়া শেষ করে তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে।"

রাজধানীর মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, "মোহাম্মদপুর এলাকা বহু বছর ধরেই অপরাধীদের অভয়ারণ্য হয়ে রয়েছে। এই মোহাম্মদপুরকেও সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসা হবে এবং এখানকার অপরাধীদের কঠোরভাবে নির্মূল করা হবে।"

বর্তমান সরকারের অধীনে পুলিশের ভূমিকার প্রশংসা করে মন্ত্রী বলেন, নির্বাচিত সরকার আসার পর পুলিশ সদস্যরা অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কাজ করছেন। তাদের এই প্রশংসনীয় গৌরবোজ্জ্বল কাজের স্বীকৃতিস্বরূপই আজ তাদের পুরস্কৃত করা হয়েছে, যা ইতোমধ্যে সবার দৃষ্টিগোচর হয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কোনো ছাড় দেবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২০ জুন ২০২৬

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত