সংবাদ

ফুলদী নদীতে ব্রীজ নির্মাণের ঘোষণা এলজিআরডি মন্ত্রীর

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৩:০৭ পিএম

ফুলদী নদীতে ব্রীজ নির্মাণের ঘোষণা এলজিআরডি মন্ত্রীর

মুন্সীগঞ্জের গজারিয়া বহুল প্রত্যাশিত ফুলদী ব্রিজ নির্মাণের ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়  (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২০ জুন) গজারিয়ায় এক সরকারি সফরে এসে বিএনপি মহাসচিব এ ঘোষণা দেন।

এ সময় স্থানীয় সংসদ সদস্য (মুন্সীগঞ্জ-৩) ও বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মো. কামরুজ্জামান রতন, সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা উপস্থিত ছিলেন।

এদিন এলজিআরডি মন্ত্রী গজারিয়ায় একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও বিভিন্ন প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

বেলা ১১টায় মন্ত্রী গজারিয়া উপজেলার ভবেরচর বাজারে চারতলা ফাউন্ডেশন বিশিষ্ট দুইতলা গ্রামীণ বাজার ভবনের শুভ উদ্বোধন করেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত এ প্রকল্পটি দেশের গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন কর্মসূচির আওতায় নির্মিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে দেশব্যাপী গ্রামীণ বাজার উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে এই নির্মাণকাজ শুরু হয় ২০২৪ সালের ১ জুলাই। দৃষ্টিনন্দন ও আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ৪৮০ টাকা।

বাজার ভবন উদ্বোধন শেষে বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ব্র্যাক অফিস–ইমামপুর ইউপি (ইউনুস শিকদার) সড়কের উন্নয়ন ও প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এলজিইডির এই প্রকল্পের আওতায় সড়কটির চেইনেজ ০ থেকে ২ হাজার মিটার পর্যন্ত সংস্কার ও প্রশস্তকরণ কাজ বাস্তবায়ন করা হবে। এরপর তিনি উপজেলা পরিষদ সংলগ্ন রসুলপুর খেয়াঘাট এলাকায় ফুলদী নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের নির্ধারিত স্থান পরিদর্শন করেন এবং দ্রুত কাজ শুরু হবে বলে ঘোষণা দেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী, পুলিশ সুপার মেনহাজুল ইসলাম, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফছা নাদিয়া, মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্নাসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা,  স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপি'র নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২০ জুন ২০২৬

ফুলদী নদীতে ব্রীজ নির্মাণের ঘোষণা এলজিআরডি মন্ত্রীর

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত