সংবাদ

ভিএলসি-র পর এবার রোবটের দুনিয়ায় চমক দেখাচ্ছেন জঁ-বাতিস্ত কেম্পফ

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৪:৫৮ পিএম

ভিএলসি-র পর এবার রোবটের দুনিয়ায় চমক দেখাচ্ছেন জঁ-বাতিস্ত কেম্পফ

কম্পিউটারে ভিডিও দেখার জন্য 'ভিএলসি মিডিয়া প্লেয়ার' ব্যবহার করেননি, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। বিনা মূল্যের এই সফটওয়্যারটি বিশ্বজুড়ে ৬০০ কোটির বেশিবার ডাউনলোড হয়েছে। যে মানুষটির জাদুকরী হাতের ছোঁয়ায় ভিএলসি প্লেয়ারে ভিডিও কোনো বাধা ছাড়াই মসৃণভাবে চলত, তিনি এবার কাজ শুরু করেছেন রোবট নিয়ে। ফরাসি সফটওয়্যার ডেভেলপার জঁ-বাতিস্ত কেম্পফ এবার এমন এক প্রযুক্তি নিয়ে হাজির হয়েছেন, যা দিয়ে দূর থেকে রোবট বা ড্রোনকে রিয়েল টাইমে নিয়ন্ত্রণ করা যাবে

সম্প্রতি 'কাইবার' (Kyber) নামে প্যারিসভিত্তিক একটি নতুন স্টার্টআপ প্রতিষ্ঠা করেছেন কেম্পফ। প্রতিষ্ঠানটি মূলত এমন একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট বা SDK তৈরি করেছে, যা দিয়ে দূরনিয়ন্ত্রিত যন্ত্রকে চোখের পলকে পরিচালনা করা যায়। কাইবার মূলত ভিডিও, অডিও, সেন্সরের ডেটা এবং নিয়ন্ত্রণের নির্দেশাবলিকে একসঙ্গে যুক্ত করে কাজ করে। এর ফলে কোনো লেটেন্সি বা বিলম্ব ছাড়াই রিয়েল-টাইমে কমান্ড দেওয়া সম্ভব হয়

ভিডিও স্ট্রিমিং ও ক্লাউড গেমিংয়ের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কেম্পফ এই নতুন প্ল্যাটফর্মটি বানিয়েছেন। বর্তমানে হাজার খানেক রোবট একসঙ্গে নিয়ন্ত্রণ করার প্রযুক্তি থাকলেও, কাইবার এর লক্ষ্য হলো লাখ লাখ স্বয়ংক্রিয় রোবটকে একসঙ্গে কোনো বাধা ছাড়াই নিয়ন্ত্রণ করা। স্বয়ংক্রিয় লজিস্টিকস এবং ফিজিক্যাল এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) খাতে এটি এক বিশাল পরিবর্তন আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই নতুন প্রযুক্তির বিস্তারের জন্য ইতিমধ্যে শীর্ষস্থানীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠান লাইটস্পিড এর নেতৃত্বে কাইবার ৫০ লাখ (৫ মিলিয়ন) মার্কিন ডলারের তহবিল সংগ্রহ করেছে

সূত্র : techcrunch

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২০ জুন ২০২৬

ভিএলসি-র পর এবার রোবটের দুনিয়ায় চমক দেখাচ্ছেন জঁ-বাতিস্ত কেম্পফ

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

কম্পিউটারে ভিডিও দেখার জন্য 'ভিএলসি মিডিয়া প্লেয়ার' ব্যবহার করেননি, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। বিনা মূল্যের এই সফটওয়্যারটি বিশ্বজুড়ে ৬০০ কোটির বেশিবার ডাউনলোড হয়েছে। যে মানুষটির জাদুকরী হাতের ছোঁয়ায় ভিএলসি প্লেয়ারে ভিডিও কোনো বাধা ছাড়াই মসৃণভাবে চলত, তিনি এবার কাজ শুরু করেছেন রোবট নিয়ে। ফরাসি সফটওয়্যার ডেভেলপার জঁ-বাতিস্ত কেম্পফ এবার এমন এক প্রযুক্তি নিয়ে হাজির হয়েছেন, যা দিয়ে দূর থেকে রোবট বা ড্রোনকে রিয়েল টাইমে নিয়ন্ত্রণ করা যাবে

সম্প্রতি 'কাইবার' (Kyber) নামে প্যারিসভিত্তিক একটি নতুন স্টার্টআপ প্রতিষ্ঠা করেছেন কেম্পফ। প্রতিষ্ঠানটি মূলত এমন একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট বা SDK তৈরি করেছে, যা দিয়ে দূরনিয়ন্ত্রিত যন্ত্রকে চোখের পলকে পরিচালনা করা যায়। কাইবার মূলত ভিডিও, অডিও, সেন্সরের ডেটা এবং নিয়ন্ত্রণের নির্দেশাবলিকে একসঙ্গে যুক্ত করে কাজ করে। এর ফলে কোনো লেটেন্সি বা বিলম্ব ছাড়াই রিয়েল-টাইমে কমান্ড দেওয়া সম্ভব হয়

ভিডিও স্ট্রিমিং ও ক্লাউড গেমিংয়ের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কেম্পফ এই নতুন প্ল্যাটফর্মটি বানিয়েছেন। বর্তমানে হাজার খানেক রোবট একসঙ্গে নিয়ন্ত্রণ করার প্রযুক্তি থাকলেও, কাইবার এর লক্ষ্য হলো লাখ লাখ স্বয়ংক্রিয় রোবটকে একসঙ্গে কোনো বাধা ছাড়াই নিয়ন্ত্রণ করা। স্বয়ংক্রিয় লজিস্টিকস এবং ফিজিক্যাল এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) খাতে এটি এক বিশাল পরিবর্তন আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই নতুন প্রযুক্তির বিস্তারের জন্য ইতিমধ্যে শীর্ষস্থানীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠান লাইটস্পিড এর নেতৃত্বে কাইবার ৫০ লাখ (৫ মিলিয়ন) মার্কিন ডলারের তহবিল সংগ্রহ করেছে

সূত্র : techcrunch

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত