সংবাদ

রাজশাহীতে দেয়াল কেটে ৩০০ ভরি স্বর্ণালংকার লুট

নিজস্ব বার্তা পরিবেশক, রাজশাহী
নিজস্ব বার্তা পরিবেশক, রাজশাহী
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৪:৪৮ পিএম

রাজশাহীতে দেয়াল কেটে ৩০০ ভরি স্বর্ণালংকার লুট
ছবি : সংবাদ

রাজশাহীর প্রাণকেন্দ্র সাহেব বাজার স্বর্ণপট্টিতে একটি জুয়েলার্সের দেয়াল কেটে প্রায় ৩০০ ভরি স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ জুন) দিবাগত রাতের কোনো এক সময় ‘কারুশ্রী জুয়েলার্স’ নামে দোকানে এই দুঃসাহসিক ডাকাতি হয়। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে সব দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২০ জুন) সকালে দোকান খোলার পর চুরির বিষয়টি নজরে আসে। দুর্বৃত্তরা কারুশ্রী জুয়েলার্সের পাশের আফিয়া জুয়েলার্সের সঙ্গে থাকা বিভাজক দেয়াল কেটে ভেতরে প্রবেশ করে। ব্যবসায়ীদের ধারণা, দোকানটি থেকে প্রায় ২৫০ থেকে ৩০০ ভরি স্বর্ণালংকার লুট করা হয়েছে।

কারুশ্রী জুয়েলার্সের মালিক তূর্য সরকার বলেন, শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় দোকান বন্ধ ছিল। শনিবার সকালে দোকান খুলে ভেতরের আসবাব ও মালামাল এলোমেলো দেখে তিনি ডাকাতির বিষয়টি বুঝতে পারেন। খবর জানাজানি হলে অন্য ব্যবসায়ীরাও ঘটনাস্থলে ভিড় করেন।

ডাকাতির প্রতিবাদে দুপুর একটার দিকে সাহেববাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন জুয়েলার্স সমিতির মালিক ও কর্মচারীরা। তারা ঘোষণা দেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে লুট হওয়া স্বর্ণ উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তার করা না হলে সব দোকান বন্ধ রাখা হবে। ব্যবসায়ীদের অভিযোগ, ব্যস্ততম এই বাণিজ্যিক এলাকায় রাতের নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত ছিল না।

বোয়ালিয়া মডেল থানার পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখান থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।

রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এটি কোনো সংঘবদ্ধ পেশাদার ডাকাত দলের কাজ কি না, তা খতিয়ে দেখে দ্রুত জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২০ জুন ২০২৬

রাজশাহীতে দেয়াল কেটে ৩০০ ভরি স্বর্ণালংকার লুট

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত