পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষির উৎপাদন বাড়াতে আগামী ৫ বছরের মধ্যে ৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি নিয়েছে সরকার। শুক্রবার (১৯ জুন) দুপুরে নরসিংদীর পলাশ উপজেলা কৃষি অফিসের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য (নরসিংদী-২) ড. আব্দুল মঈন খান এ কথা বলেন।
২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে কৃষকদের মাঝে বীজ, চারা, সার ও নগদ অর্থ বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ড. মঈন খান বলেন, ‘সরকারপ্রধান তারেক রহমান দেশের কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। উচ্চফলনশীল ধানের পাশাপাশি বনজ ও ফলদ গাছ রোপণের মাধ্যমে দেশকে সুজলা-সুফলা করে তোলা হবে।’ তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই প্রথম কৃষিকে আধুনিকায়ন করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার কাজ শুরু করেছিলেন। সেই ধারা বজায় রেখে বর্তমানে আধুনিক ও পরিবেশবান্ধব নিরাপদ ফসল উৎপাদনে জোর দেওয়া হচ্ছে।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজিজল হক, উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক সাইফুল হক।
অনুষ্ঠান শেষে মঈন খান স্থানীয় কৃষকদের মাঝে উন্নত জাতের আমন ধানের বীজ, গ্রীষ্মকালীন মরিচের বীজ, সার, কীটনাশক, বিভিন্ন গাছের চারা ও নগদ অর্থ বিতরণ করেন। এ সময় পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুনসহ স্থানীয় কৃষি কর্মকর্তা ও বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
/

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন